ফের সোনা বিশ্ব বক্সিংয়ে, ৫০ কেজি বিভাগে দ্বিতীয়বার বিশ্ব সেরা নিখাত

ভিয়েতনামের নাগুয়েন থি টামকে হারিয়ে সোনা জিতেছেন ২৬ বছর বয়সী ভারতীয় বক্সার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় দেশকে সোনার আলোয় রাঙালেন নিখাত জারিন। আজ রবিবার ৫০ কেজি বিভাগে ভিয়েতনামের নাগুয়েন থি টামকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হয়ে ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী মুষ্ঠিযোদ্ধা। নিখাত হলেন দ্বিতীয় ভারতীয় বক্সার যিনি দুই বার বিশ্ব সেরার শিরোপা পেলেন।

চলতি বিশ্ব বক্সিংয়ে ভারতীয় মহিলা বক্সাররা কার্যত নিজেদের দাপট দেখিয়ে চলেছে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ৪৮, ৫০, ৭৫ ও ৮১ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন চার ভারতীয় নীতু ঘন্ঘাস, সুইটি বোরা, নিখাত জারিন ও লভলিনা বরগোঁহাই। শনিবারই ৪৮ কেজি বিভাগে নীতু ঘন্গাস ও ৮১ কেজি বিভাগে সুইটি বোরা দেশকে সোনা এনে দিয়েছিলেন। ফলে নিখাত ও লভলিনাকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছিল।

এদিন ইন্দিরা গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে  প্রথম থেকেই ভিয়েতনামি প্রতিপক্ষ নাগুয়েনকে লক্ষ্য করে একের পর ঘুষি ছুঁড়তে থাকেন নিখাত। সেই ঘুষি থেকে বহু চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেনি নাগুয়েন। প্রথম রাউন্ডে কয়েক মিনিটের মধ্যেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে এগিয়ে যান নিখাত। দ্বিতীয় রাউন্ডে অবশ্য লড়াইয়ে ফিরে এসেছিলেন ভিয়েতনামের বক্সার। তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি নিখাত। একের পর এক ঘুষিতে কাবু করে ফেলেন নাগুয়েনকে। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৫-০ পয়েন্টে হারিয়ে বিশ্ব সেরা হন ২৬ বছর বয়সী বক্সার। গত বছরও বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছিলেন নিখাত। চলতি বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় এ নিয়ে সোনা জেতার হ্যাটট্রিক করলেন ভারতের মহিলা বক্সাররা।

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা