প্রথম দিনেই স্নাতকের ভর্তি কেন্দ্রীয় পোর্টালে আবেদন জমা লক্ষাধিক পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ- বিশ্ববিদ্যালয়ে যাতে পড়ুয়া ভর্তি স্বচ্ছ হয় সেইজন্য অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সোমবার (২৪ জুন ) থেকে শুরু হয়েছে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া। প্রথমদিনেই লক্ষাধিক পড়ুয়া এই পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন। উচ্চ শিক্ষা দফতরের  তরফে জানান হয়েছে, সোমবার রাত নটা পর্যন্ত প্রায় ৪২,৫৮৯ জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি মোট ১,০৬,৮৩৪টি আবেদন জমা পড়েছে। ভবিষ্যতে আরও পড়ুয়া এই পোর্টালে আবেদন করবে বলে আশাবদী রাজ্যের শিক্ষা দফতর।

তবে ভর্তি প্রক্রিয়ায় এই নতুন পদ্ধতির প্রথমদিনে বেশ কিছু অসুবিধার মুখে পড়তে হয়েছিল পড়ুয়াদের। মূলত, ওটিপি না আসা নিয়ে অভিযোগ করেছে আবেদনকারীরা। এই নিয়ে শিক্ষা দফতর সাফ জানিয়ে দিয়েছে,’ দীর্ঘদিন ধরে ইমেল অ্যাকাউন্ড  ব্যবহার না করার জন্য ওটিপি নিয়ে পড়ুয়াদের অসুবিধার মুখে পড়তে হয়েছে। পোর্টালের কোন অসুবিধা  নয়।‘

উল্লেখ্য, গত ১৯ জুন রাজ্য জুড়ে চালু  হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা  রাজ্যের সরকারি এবং সরকারি-পোষিত কলেজে ভর্তির  জন্য আবেদন করতে পারবেন।  চলতি বছর থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পেতে চলেছেন। বলা বাহুল্য,  সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে  আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ২৪ জুন  তারিখ থেকে। ৭ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন। ১২ জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ৭ অগাস্ট থেকে শুরু হবে ক্লাস। দ্বিতীয় দফায় মপ আপ রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ৮ অগাস্ট।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ