মোটরবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২ ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, তালডাংরা : সাতসকালে বাঁকুড়ায় মর্মান্তিক দুর্ঘটনার বলি ২ ভাই। সোমবার বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ তুতো ভাইয়ের। সোমবার সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তালডাংরা থানা এলাকার খালঅগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাইকা গ্রামে।

জানা গিয়েছে, রহমতুল্লা মণ্ডল (৩৮) ও নিয়ামততুল্লা মণ্ডল (৩২) সোমবার সকালে কাঠের কাজ নিয়ে বাইকে করে রতনপুর-হাড়মাসড়া রাস্তা ধরে বিবড়দার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই উল্টোদিকে থেকে আসছিল একটি পিকআপ ভ্যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালডাংরার পাইকা গ্রামের কাছে দ্রুত গতিতে পিকআপ ভ্যানটি এসে বাইকটিকে ধাক্কা মারে। বাইক ও পিকআপ ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, বাইকটিকে ধাক্কা দিয়েই পালিয়ে যায় ওই পিকআপ ভ্যানের চালক।

পিকআপ ভ্যানের ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়েন ২ ভাই রহমতুল্লা এবং নিয়ামততুল্লা। স্থানীয়রা দেখতে পেয়েই ছুটে আসেন। তাঁরাই দ্রুত খবর দেয় পুলিশ। তাঁরা পৌঁছে প্রথমে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দুই ভাইকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রহমতুল্লা এবং নিয়ামততুল্লা খুড়তুতো ভাই। দুইজনেই ওন্দার পুনিশোল-আসনবণি গ্রামের বাসিন্দা।

দুই ভাইয়ের মৃত্যুর পর ঘাতক পিকআপ ভ্যান ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। মৃতদেহ দুটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?