জাল নথি নিয়ে সীমান্ত পারের চেষ্টা! খড়িবাড়িতে গ্রেফতার ২ থাই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুপ্রবেশ রুখতে সীমান্ত জুড়ে চলছে কড়া নজরদারি। তারমধ্যেই খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে গ্রেফতার ২ থাইল্যান্ডের মহিলা। অভিযোগ, জাল এক্সিট সিলমোহর ব্যবহার করে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল তারা। নথি যাচাই করার সময় জাল সিলমোহর দেখেই সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল ২ থাইল্যান্ডের মহিলা। ৪ চাকার গাড়িতে করে সীমান্ত পার হওয়ার আগে নথি যাচাই করে দেখে এসএসবি। সেই নথি যাচাই করার সময় সন্দেহ হয় তাঁদের। নথির সিলমোহর দেখে জাল বলে মনে হয় তদন্তকারীদের। তারপরেই তাঁরা খোঁজ নেয় অভিবাসন দফতরে। সেখান থেকেই তাঁরা জানতে পারেন, ওই ২ মহিলা অভিবাসন দফতরে যাননি। কোনও নথিতে সিলমোহর পাননি। জাল সিলমোহরের প্রমাণ পেতেই ২জনকে গ্রেফতার করা হয়েছে। এসএসবি সূত্রে খবর, থাই মহিলাদের সাহায্য করার জন্য একটি চক্র রয়েছে। সেই চক্রের হদিশও মিলেছে।

জানা গিয়েছে, গাড়ির চালক ওই চক্রের সঙ্গে জড়িত। সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের পারাপার করানোর জন্য এই চক্র কাজ করে। মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার করে তারা। ইতিমধ্যে ধৃত ২ মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ভারত থেকে বিদেশি কাউকে সীমান্ত পার করার জন্য অভিবাসন দফতর থেকে একটি সিলমোহর দেওয়া হয়। সেই সিলমোহরই জাল করেছিল ধৃতরা। ইতিমধ্যে, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট ডিলিট ও ডিপোর্ট নীতির মাধ্যমে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার করেছে। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের