ফিরে দেখা: প্রথমবার মাদারিহাট বিধানসভার দখল নিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে হারানো মাটি ক্রমশই ফিরে পেতে চলেছে শাসক দল । নভেম্বর মাসে হওয়া সদ্য সমাপ্ত মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়   তৃণমূল কংগ্রেস।  প্রায় ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে জেতেন  ঘাসফুল শিবিরের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। আর তাতেই বিজেপির থেকে  হাত ছাড়া হয়েছে মাদারিহাট । এরফলে এই প্রথমবার আদিবাসী অধ্যুষিত আসনটিতে ফুটেছে  ঘাসফুল ।

মাদারিহাট কেন্দ্র বিজেপির হাত ছাড়া হতেই দলের নেতৃত্ব নিয়ে সরব হয়েছিলেন  জন বারলা। তিনি বলেছিলেন, ‘ওয়ান ম্যান আর্মি লিডারশিপের  খেসারত দিতে হল বিজেপিকে। যার সঙ্গে চা বাগানের কোন যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তাকে নেতা করলে কি ফল ভুগতে হয়, তা আজ হাড়ে হাড়ে টের পেল গেরুয়া শিবির।‘ একেবারে নাম না করেই বিজেপি প্রার্থী  মনোজ টিগ্গাকে তিনি আক্রমণ করেছেন । শুধু তাই নয় উপনির্বাচনে এই ভরাডুবি নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়েও মাদারিহাট আসনে জয়ী হয়েছিলেন আরএসপি প্রার্থী কুমারী কুজুর। ২০১৬ সালে আরএসপি’র হাত থেকে আসনটি ছিনিয়ে নেন বিজেপির মনোজ টিগ্গা। গত বিধানসভা ভোটে তিনি ২৮ হাজারেরও বেশি ভোটে হারান তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশ লাকড়াকে। গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারর আসন থেকে জয়ী হওয়ার পরে মাদারিহাটের বিধায়ক পদে ইস্তফা দেন মনোজ টিগ্গা। ফলে আসনটি শূন্য হয়। গত ১৩ নভেম্বর ভোট নেওয়া হয়েছিল আসনটিতে। আসনটি ধরে রাখতে যেমন কোমর কষে ঝাঁপিয়েছিল পদ্ম শিবির, তেমনই ছিনিয়ে নেওয়ার জন্য আদাজল খেয়ে আসরে নেমেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাতেই উত্তরবঙ্গের মাটিতে উড়ল জয়ের  সবুজ আবির  । এরফলে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে কিছুটা স্বস্তি পেল শাসক দল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের