চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যারাকপুরের কবিরাজ বাড়ির পুজোতে আজও সুরা পান করেন মা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পায়ে পায়ে পার হয়ে গিয়েছে ৪০০ বছর। তবুও থামেনি জগৎজননীর আরাধনা। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অন্যতম মহকুমা শহর হল ব্যারাকপুর(Barracpur)। সেই শহরেরই কবিরাজ বাড়িতে পুজিত হন মা দুর্গা। অনেকে এই বাড়ির পুজোকে দাশগুপ্ত বাড়ির পুজো বা কালিয়া নিবাসের পুজো বা কবিরাজবাড়ির পুজো(Kabiraj Bari Durga Puja) বলেও চেনেন। আনুমানিক ১৮২২ সালে এখনকার বাংলাদেশে যশোহর জেলার সেনহাটির কাছে ভৈরব নদের তীরে কালিয়া গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন বংশের পূর্ব পুরুষ মধুসূদন দাশগুপ্ত। দেশভাগের পরে ১৯৫৬ সাল থেকে এই পুজো শুরু হয় ব্যারাকপুরের বুকে।

দেশভাগের ২ বছরের মধ্যেই দাশগুপ্ত পরিবারের সকলেই এপার বাংলায় চলে আসেন। তাই পুজোও চলে আসে এপার বাংলায়। এই পুজো শুরু হয়েছিল শাক্ত মতে, আজও সেই মত মেনেই পুজো করা হয়। কালিকা পুরাণ মেনে সেই পুজো হয়। আর সেই কারণেই মাকে এখানে আমিষ ভোগ দেওয়ার পাশপাশি সুরাও উৎসর্গ করা হয়। কেন সুরা? কেননা মহিষাসুরকে বধ করার সময়ে মা দুর্গা বার বার সুরা পান করেছিলেন। সেই রীতি মেনেই মাকে নিত্যদিন ভোগের সঙ্গে সুরা প্রদান করা হয়। দাশগুপ্ত পরিবারের এই পুজোয় বলিপ্রথা ছিল। কিন্তু ১৯৯৬ সালে তা রদ করে দেওয়া হয়। যেহেতু তন্ত্রমতে এই পুজো হয় তাই একসময় প্রতিপদ থেকেই দেবীকে ছাগবলি দেওয়ার রীতি ছিল এই পুজোয়। কিন্তু পরবর্তীকালে সেই রীতিতে দাঁড়ি টেনে দেওয়া হয়।

তবে এখনও বাড়ির বিধবা মহিলারা মাকে বরণ করতে পারেন না। তবে পুজোর সংকল্পের সময়ে বাড়ির সব পুরুষ ও মহিলার নামে তা করা হয়। দাশগুপ্ত বাড়ির পুজোর প্রতিমা একচালার। ডাকের সাজ আর মাথার রুপালি মুকুট। মা দুর্গা, লক্ষ্মী ও গণেশের গাত্রবর্ণ তপ্ত কাঞ্চন বর্ণের। তবে কার্তিক মহাশয় এখানে হলুদ গাত্রবর্ণের। পুজোর সময় সোনার গয়নায় সেজে ওঠেন মা নিজে আর তাঁর ছেলেমেয়েরা। পুজোর ৩ দিন সন্ধ্যায় মায়ের আরতি হয়।

Published by:

Share Link:

More Releted News:

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন ‘‌মিত্র’‌ মদন, কামারহাটি জমজমাট

বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে জনসংযোগ তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর

শক্তিক্ষয় বিরোধী শিবিরের, সুন্দরবনে শতাধিক ISF কর্মীর তৃণমূলে যোগদান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ