আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্লেড দিয়ে স্ত্রী ও নাবালক পুত্রের গলা কেটে উধাও স্বামী, জোড়া খুনে চাঞ্চল্য জামালপুরে

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী ও ছেলেকে খুন করে পালাল স্বামী। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানা সংলগ্ন চণ্ডীপুর গ্রামের জামালপুর এলাকায়। পলাতক ঘাতক যুবকের খোঁজে এখন পুলিশ। জানা গিয়েছে, মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (৪০) এবং আনোয়ার হালদার (৭)। রবিবার (৫ অক্টোবর) সকালে প্রতিবেশীরা বাড়ির ভিতর তাঁদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ঢোলাহাট থানার পুলিশ। এরপর তারা মা এবং ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এই মুহূর্তে তদন্ত স্বার্থে মৃতদের পরিবারের বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং ঘাতক যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। কী কারণে এই খুন, স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, সবটাই মৃতদের পরিবারের থেকে জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনা ঘটেছে। সন্দেহ, অভিযুক্ত প্রথমে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে খুন করে, এরপর ব্লেড দিয়ে তাদের গলা কেটে দেন।

বর্তমানে অভিযুক্তের খোঁজে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।তবে এখনও খুনের সঠিক তথ্য জানা যায়নি। এই খুনের পেছনে ব্যক্তিগত রোষ, গার্হস্থ্য হিংসা, নাকি স্ত্রীর পরকীয়ার সম্পর্ক জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে দেশজুড়ে এমন পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে খুন বা, স্ত্রীর উপর বিরক্ত হয়ে স্বামীর আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। গতকালই উত্তরপ্রদেশের শামলির একটি ঘটনা সকলকে অবাক করেছিল। যেখানে একজন যুবক তাঁর স্ত্রীর পরকীয়ার সম্পর্কে বিরক্ত হয়ে চার সন্তানকে নিয়ে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি ভিডিওতে স্ত্রী ও তাঁর প্রেমিককে দায়ী করে গিয়েছেন। এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ