২ লক্ষ টাকায় সন্তান বিক্রি, কাঠগড়ায় মা

নিজের ১১ দিনের সন্তানকে ২ লক্ষ টাকায় বিক্রি করে পুলিশের হাতে গ্রেফতার হল মা। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে আরও ৩জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছিলেন এক বিধবা মহিলা। সন্তানের জন্মও দিয়েছিলেন তিনি। কিন্তু লোকলজ্জার ভয়ে সেই সন্তানকে বিক্রি করে দিতেই তিনি চলে এলেন সকলের নজরে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার নরেন্দ্রপুর থানা(Narendrapur PS) এলাকার সোনারপুর(Sonarpur) ব্লকের খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের রানাভুতিয়া গ্রামে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার(Arrest) করেছে। সেই সঙ্গে সন্তান বিক্রির ক্ষেত্রে সাহায্য করার জন্য পুলিশ ওই মহিলার প্রতিবেশী এক দম্পতিকে যেমন গ্রেফতার করেছে সেই সঙ্গে সেই সন্তান কেনার জন্য অপর এক নিঃসন্তান মহিলাকেও গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ধৃত দম্পতি শিশু পাচার চক্রে জড়িত।

আরও পড়ুন মালার প্রশ্নে সামনে এল দেশে মুসলিমদের সংখ্যা

জানা গিয়েছে, রানাভুতিয়ার বাসিন্দা শুক্লা দাস ৫ বছর আগেই বিধবা হন তার স্বামীর মৃত্যুর জেরে। গত বছর এলাকারই এক যুবকের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু অবাধ সহবাসে সে সন্তানসম্ভবা হয়ে পড়ার পরে সেই যুবক আর তাকে বিয়ে করতে চায়নি। শুক্লার সন্তানসম্ভাবার বিষয়টি জানতে পারে তার প্রতিবেশী শান্তি মণ্ডল ও তাঁর স্বামী তাপস মণ্ডল। শান্তি আয়ার কাজ করার সূত্রে তার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল দক্ষিণ পূর্ব কলকাতার পঞ্চাসায়র থানা এলাকার বাসিন্দা ঝুমা মাঝির। ঝুমা নিঃসন্তান। সে জমি বিক্রি করে ২ লক্ষ টাকার বিনিময়ে শুক্লার ১১ দিনের সন্তানকে কিনে নেয়। মধ্যস্থা করে দেয় শান্তি আর তাপস। কিন্তু সেই ঘটনার কথা জানতে পেরে যায় শুক্লারই প্রতিবেশী উত্তম মণ্ডল। সে বিষয়টা পুলিশকে জানাতেই ৪জনকে গ্রেফতার করে পুলিশ।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!