তিন স্কুল থেকে উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ৪০ জন, পদ্ধতি নিয়ে প্রশ্ন

মেধা তালিকায় রাজ্যের তিনটি স্কুল থেকে স্থান পেয়েছে ৪০ জন ছাত্রছাত্রী। আর তার পর পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০’র মেধা তালিকায় ২৭২ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় রাজ্যের তিনটি স্কুল থেকে স্থান পেয়েছে ৪০ জন ছাত্রছাত্রী। আর এই বিষয়টি নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তিনটি স্কুল থেকে ৪০ জন পড়ুয়া মেধা তালিকায় জায়গা পাওয়ায় পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

শুক্রবার প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হয়। মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা জায়গায় প্রথম ১০’র মেধা তালিকায় যে ২৭২ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে রাজ্যের তিনটি স্কুল থেকে স্থান পেয়েছে ৪০ জন ছাত্রছাত্রী। সবচেয়ে বেশি পড়ুয়া মেধা তালিকায় জায়গা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তন থেকেই।  জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই স্কুল থেকেই ২২ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে প্রথম ১০’র তালিকায়।

অন্যদিকে দিনহাটার সোনি দেবী জৈন হাই স্কুল থেকে ১০ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এই স্কুল থেকেই প্রথম হয়েছে অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। এই স্কুল থেকে চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম স্থানে জায়গা করে নিয়েছে আরও ৯ জন পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ৮ জন পড়ুয়া প্রথ ১০’র মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। যদিও স্কুলগুলির এমন ফল নিয়ে খুশি শিক্ষকরা। হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় ছাত্রছাত্রীদের বাড়তি সুবিধা দেওয়া হয়নি বলে জানানো হয় এই তিন তিন স্কুলের তরফে। পড়ুয়ারা নিজস্ব মেধার জোরেই জায়গা করে নিয়েছে বলে জানান শিক্ষকরা।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে