খড়্গপুরে সোনার দোকানে ডাকাতের দল ধরা পড়ল ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: শুক্রবার সকাল ১১ টায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দিনেদুপুরে গুলি করে সোনার দোকানের ডাকাতি চেষ্টা চালিয়েছিল একটি ডাকাতের দল। তবে তাদের শেষ রক্ষা হলো না। ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে ধরা পরল পাঁচজন ডাকাত। খড়্গপুরের ডাকাতির ঘটনা হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মারফত ঝাড়গ্রাম জেলা(Jhargram District) পুলিশের কাছে খবর আসে।

তারপরেই ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করা হয়। নাকা চেকিং চালানোর সময় গোপীবল্লভপুরের(Gopiballavpur) রানটুয়া এলাকায় ওই ডাকাতের দল পুলিশের নাকা চেকিং দেখতে পেয়ে দুষ্কৃতীরা গাড়ি রেখে চম্পট দেয়। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে এলাকায় তল্লাশি শুরু হয়। মাত্র ৫ ঘণ্টার মধ্যেই পুলিশের গ্রেফতার করে ৫ জন ডাকাতকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) অন্তর্গত রানটুয়া এলাকায় এদিন পুলিশের জালে ধরা পড়ে ৫ জন ডাকাত। ওই পাঁচজন ডাকাতকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে খুব কম সময়ের মধ্যে পুলিশের এই সাফল্যতাতে খুশি সাধারণ মানুষ। পুজোর আগে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সতর্ক পুলিশ প্রশাসন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে