ইউক্রেন থেকে ফিরলেন কালিয়াচকের পড়ুয়া নূর হাসান

ইউক্রেন থেকে রোমানিয়া বর্ডার হয়ে দিল্লির বিমানে চেপে দেশের মাটিতে পা রাখে সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার হামলায় রীতিমতো দিশেহারা গোটা ইউক্রেন। প্রায় সকলেই প্রাণ বাঁচানোর জন্য ইউরোপের এই ছোট দেশটি ছেড়ে পালাতে চাইছে। এই তালিকায় রয়েছেন অসংখ্য ভারতীয় পড়ুয়াও। তাঁদেরই মধ্যে একজন হলেন নূর হাসান। যিনি অবশেষে সব বাধা-বিপত্তি পার করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে কালিয়াচকে নিজের বাড়িতে ফিরেছেন। সে হল একজন মেডিকেলের ছাত্র।

ইউক্রেন থেকে রোমানিয়া বর্ডার হয়ে দিল্লির বিমানে চেপে দেশের মাটিতে পা রাখে সে। এরপর বিমান পরিবর্তন পশ্চিমবঙ্গের উদ্দেশ্য রওনা দেয় নূর। অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে লড়াই করেই দেশে আসতে হয়েছে তাঁকে। তবে সব থেকে বড় বিষয় হল সে সুস্থ রয়েছে তাঁর কোনও শারীরিক সমস্য নেই। নূররা তিন ভাই ও এক বোন। নুর হাসান হল মেজো ছেলে, বড় ছেলে যাদবপুরে ফার্মাসিষ্ট পড়ছে, আর এক ছেলে হাওড়াতে প্যাথোলোজি পড়ছে। বোন তূতীয় শ্রেনীর ছাত্রী। কালিয়াচক থানার কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি সাইফুদ্দিন সর্দার টোলা গ্রামের বাসিন্দা ওই মেডিক্যাল পড়ুয়া। বাবা হাসিদুর রহমান লরি চালক এবং মা রোকেয়া বিবি গৃহবধূ।

বাবা মাসিদুর রহমান বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ শুরু হলে আমরা ভীষন উদ্বিগ্ন হয়ে পড়ি। ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও মেসেন্জারে কথা হতো। ছেলে বলত টেনশন নিও না। আমরা একরকম নিরাপদে আছি তবে সেখানে যে খুব কষ্টের মধ্যে ও সমস্যার মধ্যে রয়েছে ছেলের কথায় উপলব্ধি করতে পারি। আমার ছেলে ফিরতে পেরেছে হলে খুবই ভালো লাগছে। ইউক্রেনে আটকে আমার সন্তান ফিরছে এরকম প্রতিটি সন্তান নিজ-নিজ ঘরে নিরাপদে ফিরুক এই প্রার্থনা করছি সবসময়। ওখানে হাজার হাজার ছাত্র আটকে আছে। যুদ্ধ কী জিনিস জানলাম। সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। যুদ্ধ নয় , শান্তি চাই’।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল