রাজ্যের ৬ শহরে তারের জট যন্ত্রণা থেকে মিলবে মুক্তি, কবে শেষ হবে কাজ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে জেলা বহু জায়গায় বিপজ্জনকভাবে তার ঝুলতে দেখা যায়। এরফলে বিভিন্ন সময়ে বিপদ ঘটে। তাই এবার ওভারহেড পাওয়ার লাইন সিস্টেমে বড় ধরনের বদল আনার পরিকল্পনা রয়েছে। আগামী বছরেই মাথার ওপর দিয়ে ঝুলে থাকা তারের দিন শেষ হতে চলেছে। মাটির নিচ দিয়ে নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের ৬টি শহরে ওভারহেড পাওয়ার লাইন সিস্টেমকে মাটির নিচে করার কাজ চলছে। এরমধ্যে রয়েছে শিলিগুড়ি, চন্দননগর, খড়্গপুর, আসানসোল, বারুইপুর ও রাজারহাট। মাথার ওপরে তারের জঙ্গল সরিয়ে নতুন পদ্ধতির কাজ করতে খরচের হিসেবও জানা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গিয়েছে, ওভারহেড তারের সিস্টেমকে মাটির নিচে নিয়ে যাওয়ার কাজ করার জন্য ২ হাজার ৮০০ কোটি টাকা খরচ হবে। এই  টাকার ৭০ শতাংশই দিয়েছে বিশ্বব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক।

রাজ্য সরকার সূত্রে খবর, রাজারহাটে এই তার মাটির নিচে নিয়ে যাওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এয়ারপোর্ট থেকে কেষ্টপুর পর্যন্ত বিস্তির্ণ এলাকা তারমধ্যে রয়েছে। খড়্গপুর ও চন্দননগরে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বারুইপুরেও হয়েছে ৮০ শতাংশ কাজ। তবে শিলিগুড়ি আসানসোলে অর্ধেক কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। আগামী বছরের শুরুর দিকেই এই কাজ সম্পন্ন হবে বলে জানানো হচ্ছে। নতুন আর্থিক বছর শুরুর আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে। নির্ধারিত ৬ শহরেই দারুণভাবে কাজ চলছে।

জানানো হচ্ছে, মাটির নিচে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চলে যাওয়ার পরে শহরজুড়ে বিদ্যুৎপরিষেবা আরও ভাল হবে। অনেক সময় বিদ্যুতের তার ছিঁড়ে পরিষেবা ব্যহত হত। সেই সমস্যা থেকে মিলবে মুক্তি। বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটলেও আর বিদ্যুৎহীন হয়ে পড়ে থাকতে হবে না। অনেক সময় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানীর মত ঘটনা ঘটে। পাওয়ার নেটওয়ার্ক মাটির নিচে চলে গেলে একাধিক সমস্যা থেকে মুক্তি মিলবে।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর