সীমান্ত পেরোনোর আগেই পুলিশের জালে ৮ অনুপ্রবেশকারী, কলকাতাতেও গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি : গোপনে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ৮ বাংলাদেশী। ৩ মহিলা সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ বাংলাদেশীর পাশাপাশি এক ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিদেশমন্ত্রক। প্রায়ই সীমান্ত পেরোতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারী। সেই রকমই একটি দলকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুজরাত-সহ ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এই বাংলাদেশের ৮ নাগরিক। কয়েকদিন আগে বহরমপুরে এসে লুকিয়েছিলেন তাঁরা। এরপরেই দালাল মারফৎ দেশে ফেরার চেষ্টা করছিলেন ওই ৮জন। মুর্শিদাবাদ থানার গোলাপবাগ মোড় ধরে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তাঁরা। পুলিশের কাছে আগাম খবর ছিল। সেইমতো অনুপ্রবেশকারীদের জাল পেতেছিল পুলিশ। পুলিশ আগে থেকেই অপেক্ষা করছিল। তারপরেই পুলিশে কাছে হাতেনাতে ধরা পড়ে ৮জন। গ্রেফতার করা হয়েছে ভারতীয় দালাল রানিনগরের এক বাসিন্দাকেও।

অন্যদিকে, কলকাতাতেও গ্রেফতার ১ বাংলাদেশী অনুপ্রবেশকারী। ধৃতের নাম আজাদ শেখ। বেশ কয়েক বছর আগে ভারতে এসেছিল বলে জানা গিয়েছে। ভারতের বিভিন্ন নথি তথা, আধার কার্ড থেকে শুরু করে আয়ুষ্মাণ ভারতেো নিজের নাম নথিভুক্ত করেছিল সে। কালীঘাট পুলিশের হাতে অবশেষে গ্রেফতার অভিযুক্ত।

জানা গিয়েছে, শনিবার কালীঘাট থানা এলাকায় একটি গাড়ির ধাক্কায় জখম হন এক পুলিশ আধিকারিক। এই দুর্ঘটনা তদন্তে নেমেই কালীঘাট থানার কাছে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘাতক গাড়ির চালকের খোঁজ করতেই পর্দাফাঁস।চালা গিয়েছে ওই গাড়ি চালক আজাদ শেখে আসলে বাংলাদেশী। অবৈধভাবে ভারতে ঢোকার পর জাল নথি দিয়ে বানানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, অভিভাবককে মারধরের অভিযোগ