মুর্শিদাবাদে বোমার আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

আহত সিআইএসএফ জওয়ানের নাম কে জ্যোতি বাবু, বয়স ২৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদে বোমার আঘাতে জখম হলেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শনিবার পঞ্চায়েত ভোটের দিন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় ডিউটিরত অবস্থায় ওই জওয়ান জখম হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত সিআইএসএফ জওয়ানের নাম কে জ্যোতি বাবু, বয়স ২৫ বছর। শনিবার সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়েছিল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার সদানন্দপুরে। আচমকা দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে। সেই বোমার আঘাতে জখম হন ওই জওয়ান। তড়িঘড়ি তাঁকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই জওয়ানকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।

অন্যদিকে এদিন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। উল্লেখ্য শনিবার মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় ভোটকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই পাঁচ জনের মৃত্যু হয়েছে শনিবার৷ এর মধ্যে লালগোলায় ভোট হিংসার বলি হয়েছেন এক সাধারণ ভোটারও৷ মুর্শিদাবাদ ছাড়াও এ দিন সকাল থেকে উত্তপ্ত হয়েছিল কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, নদিয়া।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার