স্বামীকে নৃশংসভাবে খুন করল স্ত্রী, ফাঁদ পেতে ধরল পুলিশ

পারিবারিক অশান্তির জেরে দাম্পত্য কলহ। আর তার জেরেই মাথায় পরপর মুগুরের আঘাত করে স্বামীকেই খুন করল স্ত্রী। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: নৃশংস ঘটনা, পারিবারিক অশান্তির জেরে দাম্পত্য কলহ। আর তার জেরেই মাথায় পরপর মুগুরের আঘাত করে স্বামীকেই খুন করল স্ত্রী। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই মহিলা। পরে পুলিশ রীতিমতো ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকায়। শনিবার রাতে টানটান উত্তেজনার নাটকের পর পুলিশ গ্রেফতার করে মুসকান বিবি নামে ওই মহিলাকে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পেশায় পাখি ব্যবসায়ী শেখ আলমের সঙ্গে কয়েক বছর আগেই বিয়ে হয় মুসকান বিবির। তাঁদের এক ছেলে ও মেয়েও আছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে কলহ প্রায়ই লেগে থাকতো। শনিবার বিকেলে ছেলে-মেয়ে পড়তে যায়। সেসময় তুমুল ঝগড়া বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেসময়ই বাড়ির উঠোন পড়ে থাকা মুগুর নিয়ে এসে স্বামী শেখ আলমের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন মুসকান। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শেখ আলম। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় মুসকান। তাঁকে দেগঙ্গা স্টেশনেও দেখা যায় বলে পরে জানতে পারে পুলিশ।

অপরদিকে দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় শেখ আলমকে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী ও শেখ আলমের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে এই খুনের পিছনে রয়েছে স্ত্রী মুসকান। এরপরই ফাঁদ পাতে দেগঙ্গা থানার পুলিশ। শেখ আলমের এক আত্মীয়কে দিয়ে পুলিশ ফোন করায় মুসকানকে। এবং জানায় শেখ আলম মারা যায়নি, হাসপাতালে এখনও বেঁচে আছেন। এই খবর পেয়েই বাড়ি ফিরে আসে মুসকান। আর ওত পেতে থাকা পুলিশ তাঁকে তখনই গ্রেফতার করে। তবে নিতান্ত দাম্পত্য কলহ নাকি এই খুনের পিছনে অন্য কোনও কারণ আছে? সেটা জানতে মুসকান-সহ পরিবারের সকলকে জেরা করছে দেগঙ্গা থানার পুলিশ।

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট