UPSC-তে উজ্জ্বল বাংলার মুখ, প্রথম স্থানে আসানসোলের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের পরীক্ষায় এবার বাংলার মুখ উজ্জ্বল করল আসানসোলের যুবক। ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন  আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। এই যুবকের সাফল্যে খুশি আসানসোলবাসী।

জানা গিয়েছে, সিঞ্চন আসানসোলের ইসমাইল মাদার টেরেজা সরণির বাসিন্দা। তিনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তরের পড়া শেষ করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। কঠিন অধ্যবসায়ের পর এই সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান তাঁর বাবা-মাকে। প্রদীপবাবু বলছিলেন, “ইউপিএসসিতে পাশ করা ওঁর স্বপ্ন ছিল। কিন্তু দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভালো লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব।” মিশন সূত্রে জানা গিয়েছে, সিঞ্চন ছোটবেলা থেকেই খুব মেধাবী। সিঞ্চনের এই সাফল্যে তারাও গর্বিত।

পাখির চোখ করে প্রস্তুতি নিয়েছে সিঞ্চন। এই প্রসঙ্গে তিনি জানাচ্ছেন, নিয়ম মেনে পড়াশোনার কোনও বিকল্প নেই। তাছাড়া আরও কিছু বিষয় মেনে চলেছেন তিনি। যেমন, গত চারবছর ধরে ফেসবুক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এই কৃতী পড়ুয়া। বিনা কারণে সময় নষ্ট করার থেকে দূরে থেকেছেন তিনি।

প্রসঙ্গত,  এই প্রথম নয় আগেও বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পেয়েছেন সিঞ্চন। মেডিক্যালে ১৬৮ রাঙ্ক করেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন সিঞ্চনস্নিগ্ধ। তবে ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসকেই নিজের মূল লক্ষ করেছিলেন তাতেই সাফল্য। সিঞ্চন বলেন, “যে কোনও সাফল্যই খুশি নিয়ে আসে। আমার পরিবার পাশে ছিল। অধ্যাপকদেরও ধন্যবাদ জানাতে চাই। কোন ক্ষেত্রে আমি কাজ করব স্বাভাবিকভাবেই এখন তা স্পষ্ট নয়। তবে যে ক্ষেত্রেই কাজ করি না কেন সেখানকার সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব।” পাশাপাশি সিঞ্চনের মা সুজাতা অধিকারি বলেন, “ছেলে একটা খুশির মুহূর্ত উপহার দিয়েছে। ছেলের জন্য গর্ববোধ হচ্ছে। ও দেশের জন্য ভালো করে কাজ করুক এটাই চাইব।” সর্বভারতী স্তরের অন্যতম কঠিন সরকারি চাকরির পরীক্ষায় এহেন নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা রাজ্য। 

 

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম