‘৫ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে’, দরজায় হুমকি চিঠি সাঁটিয়ে গেল দুষ্কৃতীরা, শোরগোল হাবড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে, রাতের অন্ধকারে বাড়ির দরজায় ঝুলচ্ছে এই বার্তা। এরপরই  নজরে আসে বাড়ির লোকেদের। এরপরই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে পরিবার। সেই সঙ্গে হাবরা থনার দ্বারস্থ হন তারা। ঘটনাটি ঘটেছে হাবরা থানার আকরামপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে খবর,  রাত সাড়ে নটা নাগাদ ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যারা দেখতে পান একটি মদের বোতল এবং ঘরের দরজায় হাতে লেখা একটা কাগজ লাগানো।একদম প্রথমেই বড় করে লেখা রয়েছে ‘সাবধান’ – এর পরে লেখা রয়েছে – ‘আমরা হলাম ধর্ষক। এর পরেই হুমকির সুরে লেখা হয়েছে,আগামী পাঁচ দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে ১৫ জন মিলে ধর্ষণ করে আবার বাড়ির সামনে ফেলে দিয়ে যাবো।’ এছাড়াও এই হুমকি চিঠির বেশ কয়েকটা জায়গায় নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছেন দুষ্কৃতীরা।আর অবাক করা বিষয় হলো চিঠির একদম শেষে গিয়ে এক ব্যক্তির নাম প্রকাশ করে লেখা আছে বাংলাদেশ। তবে এই ঘটনায় আতঙ্কিত হাবড়া আকরামপুরের এই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতেই হাবড়া থানার দারস্থ হয়েছেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সদস্যরা।ঠিক কি কারণে এই হুমকি চিঠি? কে বা কারা লিখেছে ? কেনই বা বাংলাদেশ কথাটা উল্লেখ করা হলো ,সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছেন হাবড়া থানার পুলিশ।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে একাধিক জায়গায় ধর্ষণের খবর সামনে আসে। প্রায় প্রতিদিনই ধর্ষণ ও খুনের মামলা দায়ের হচ্ছে রাজ্যের কোন না কোন থানায়। সেই ধর্ষণকে প্রতিহত করতে আরও তৎপর হচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল ধর্ষণের হুমকি বার্তা।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের