লোকালয়ে অজগর, জাতীয় সড়কে হাতি! ত্রস্ত আলিপুরদুয়ার

পথ ভুল করে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণিদের সুরক্ষিতভাবে বনে ফিরিয়ে দেওয়া নিয়ে সচেতনতা যে বাড়ছে তাঁর প্রমান মিলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: পথ ভুল করে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণিদের সুরক্ষিতভাবে বনে ফিরিয়ে দেওয়া নিয়ে সচেতনতা যে বাড়ছে তাঁর প্রমান মিলছে। মঙ্গলবার এরকমই এক উদাহরণ দেখা গেল আলিপুরদুয়ারের ফালাকাটার দুই মাইল এলাকায়। এদিন সকালে আচমকাই গ্রামবাসীরা লক্ষ্য করেন যে একটি বিশাল অজগর সাপ চাষ জমির পাশে রোদ পোহাচ্ছে। অজগরটি ছিল বেশ লম্বা। ফলে স্বভাবতই ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু গ্রামবাসীরা ওই অজগরের কোনও ক্ষতি না করেই বন দফতরের হাতে সুরক্ষিত ভাবে তুলে দিয়েছেন। বন আধিকারিকদের অনুমান সম্ভবত ওই অজগরটি খাবারের খোঁজে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল। উদ্ধারের পর অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, মঙ্গলবার সকালেই ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের আনন্দ কয়েকগুণ বেড়ে যায় মাঝ রাস্তায় একদল হাতি দেখে। এদিন আচমকাই জাতীয় সড়কে চলে এল প্রায় ২০টি বুনো হাতির দল। ঘটনাটি মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার নিমতি এলাকায় গুয়াহাটিগামী ৩১ নম্বর জাতীয় সড়কে। মঙ্গলবার সকালে নিমতি চা বাগান থেকে ওই বুনো হাতির দলটি জাতীয় সড়কে উঠে আসে। ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। সেসময় ওই রাস্তায় বেশ কয়েকটি পর্যটকদের গাড়ি ছিল। হাতির দল দেখে চালক নিরাপদ দূরত্বে পরপর গাড়ি দাঁড় করিয়ে দেয়। পর্যটকরাও বুনো হাতির ছবি ও ভিডিও তোলেন। তবে বুনো হাতির দলটি জাতীয় সড়ক ছেড়ে ধীরে ধীরে বক্সা জঙ্গলে ফিরে যায়। ফলে হাঁফ ছেড়ে বাঁচেন ওই জাতীয় সড়কে চলাচলকারী গাড়ির চালকরা।

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে