রেশন ডিলারকে ৯ কোটির জরিমানা, জেলায় ১২ কোটি

খাদ্য দফতরের অভিযানে বিপাকে পড়লেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অসংখ্য রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটররা। জেলায় প্রাপ্ত জরিমানা ১২ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্য সরবরাহে কোনওরকম গাফিলতি বা অনিয়ম যে বরদাস্ত করা হবে না, সেটা স্পষ্ট করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন। কার্যত তাঁর নির্দেশেই দুর্নীতির(Corruption) সঙ্গে Zero Tolerance নীতি নিয়ে অভিযানে নেমেছে রাজ্যের খাদ্য ভবন(Food Department)। আর তার জেরেই এবার দেখা গেল রাজ্যের মধ্যে সব থেকে বেশি জরিমানা হল দক্ষিণ ২৪ পরগনা জেলায়(South 24 Pargana)। সেই জরিমানার মোট পরিমাণ ১২ কোটি টাকা। এর মধ্যে একজন রেশন ডিলারকেই ৯ কোটি টাকা জরিমানা(Fine) ধার্য্য করা হয়েছে। রাজ্যের মধ্যেই এই প্রথম একজন রেশন ডিলারকে(Ration Dealer) এই মোটা অঙ্কের আর্থিক জরিমানা করল রাজ্যের খাদ্য দফতর। এর আগে একজন ডিলারকে ৯ কোটি তো দূরের কথা ১ কোটি টাকার জরিমানাও করা হয়নি।

আরও পড়ুন বাংলায় শিক্ষক নিয়োগে এবার Super TET’র ভাবনা

রাজ্যের খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্তমানে ১ হাজার ৩০০’রও বেশি রেশন ডিলার আছেন। ডিস্ট্রিবিউটরের(Distributor) আছেন ২জন। সব জায়গায় তারা ঠিক মত কাজ করছে কিনা তার ওপর কড়া নজর রাখা হয়েছিল। তবুও বেশ কিছু অভিযোগ আসতে থাকায় তা খতিয়ে দেখতে পরিদর্শনে যান জেলা প্রশাসনের আধিকারিকরা। তারপরেই হাতেনাতে ধরা পড়েন জেলার একাধিক ডিলার। তার জেরে ২০জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। বেশ কয়েকজন ডিস্ট্রিবিউটরকে মোটা টাকা ফাইন করা হয়েছে। এমনকী দু’জন রেশন ডিলারের লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়। বেশিরভাগের বিরুদ্ধেই গ্রাহকদের নির্দিষ্ট পরিমাপের থেকে কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। জেলার প্রায় প্রত্যেক মহকুমায় কমবেশি এমন পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের দাবি, এবার যে পরিমাণ জরিমানা করা হয়েছে, তা রাজ্যের মধ্যে সর্বাধিক। ২০২১-২২ সালে ৭৩ লক্ষ টাকা ফাইন বাবদ আদায় হয়েছিল। এবার সেটাই ১২ কোটি টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন সরকারি হোম থেকে পলাতক ১১ কিশোর, তদন্তে পুলিশ

তবে সব থেকে বেশি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মগরাহাটে। সেখানে একজন রেশন ডিলার ৯ কুইন্টান খাদ্য সামগ্রীর কোন হিসাবই দিতে পারেননি। তিনি রেশনে আসা চাল-ডাল সহ অনান্য খাদ্যশস্য অন্যত্র সরিয়ে ফেলেছেন এমনই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের সত্যতা পান অভিযানে নামা খাদ্য দফতরের আধিকারিকেরা ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। এলাকার গ্রাহকেরাই জানান, কোভিডের পর থেকেই তাঁরা রেশনে ঠিক মতন সামগ্রী পান না। তাঁরা দেখেন দোকানে রেশনের নানা সামগ্রী আসছে কিন্তু দোকানে গেলেই জানতে পারেন সরকার নাকি কিছুই পাঠায়নি। তার জেরেই একাধিক ব্যক্তি ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানান জেলা খাদ্য বিভাগে। অভিযানে নামা আধিকারিকদের ওই ডিলার ৯ কোটি টাকার খাদ্যশস্যের কোনও হিসাব দিতে পারেননি। তার জেরেই খাদ্য দফতরের আধিকারিকেরা তার বিরুদ্ধে মগরাহাট থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের