লাগাতার ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা কিশোরী, মৃত সন্তান প্রসব, আশঙ্কাজনক অবস্থা নির্যাতিতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কিশোরীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ সামনে আসে। ওই আদিবাসী কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লাগাতার ধর্ষণ করার জেরে ওই আদিবাসী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ওই নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে আলিপুরদুয়ারের শামুকতলায়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম দীপঙ্কর মাহালি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে উত্তেজিত এলাকার বাসিন্দারা।

এদিকে পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলার শামুকতলার ধওলাঝোরা চা–বাগান এলাকায় ওই আদিবাসী কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। ওই এলাকাতেই নির্যাতিতা কিশোরীর বাড়ি। পরিবার সূত্রে খবর, কদিন ধরেই কিশোরী অসুস্থ হয়ে পড়ে ছিল। তা নিয়ে চিন্তায় পড়ে যান কিশোরীর পরিবারের সদস্যরা। আরও অসুস্থ হয়ে পড়লে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কিশোরীকে। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে জানানো হয় ওই কিশোরী অন্তঃসত্ত্বা। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়।

অন্যদিকে পরিবারের সদস্যরা এই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার রহস্য জানতে চান। তখন ওই নির্যাতিতা নাবালিকা বাড়ির সদস্যদের গোটা ঘটনার কথা জানিয়ে দেয়। যা শুনে চমকে ওঠেন পরিবারের সদস্যরা। পেশায় চা–বাগানের ট্রাক্টর চালক দীপঙ্কর ওই কিশোরীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয়ও দেখানো হয়। আর তাই ঘটনাটি নিয়ে কাউকে কিছু না বলে মুখবন্ধ করে রাখে ওই নির্যাতিতা। দিনের পর দিন লাগাতার ধর্ষণ করার জন্য সে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরী ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা নিয়ে আগে কিছু বুঝতেও পারেনি পরিবারের সদস্যরা।

এছাড়া পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, হাসপাতালে মৃত সন্তান প্রসব করে ওই নির্যাতিতা কিশোরী। এখন ওই কিশোরীর যা শারীরিক অবস্থা তাতে যখন তখন যা খুশি ঘটতে পারে। এতটাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে নির্যাতিতা। এই ঘটনা জানাজানি হওয়ার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। আর ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার মা এবং স্থানীয় বাসিন্দারা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান