প্রতিবেশীর মৃত্যুতে ডাইনি অপবাদ এক আদিবাসী মহিলাকে

জ্বরে ভুগে প্রতিবেশীর মৃত্যুতে ডাইনি হিসাবে সাব্যস্ত হলেন এক আদিবাসী মহিলা। বেধড়ক মারধর করে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হল তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশীর মৃত্যু ও গ্রামের বাসিন্দাদের অসুস্থতার জন্য দায়ী নাকি এক আদিবাসী মহিলা। সেই অভিযোগ তুলেই এবার ডাইনি(Witch) সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করল মৃতের পরিবার। এই অমানবিক ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের(Dakshin Dinajpur) বালুরঘাট(Balurghat) ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বড়কাশিপুর এলাকার দরইলডাঙা গ্রামে। অত্যাচারিত মহিলার পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বালুরঘাট থানার পুলিশ(Police) গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তাই নিগৃহীতার পরিবার বেশ ভয়ের মধ্যেই আছে।  

বর্তমান সমাজ অনেকটাই আধুনিক। কিন্তু সেই আধুনিক সমাজে এখনও মাঝে মধ্যেই দাপট দেখায়  কুসংস্কার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের এই নৃশংস ঘটনা তারই প্রমান। বেশ কিছুদিন ধরে দরইলডাঙা গ্রামে জ্বর-সর্দি, কাশির জেরে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছিল। জ্বর-সর্দি, কাশি নিয়ে একজন ব্যক্তির মৃত্যুও হয়। আর সেখান থেকেই এই অমানবিক ঘটনার সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের কথায়, এক আদিবাসী মহিলাকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এখানেই শেষ নয়। এরপর ওই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে মৃতের পরিবার। নিপীড়িত ওই আদিবাসী মহিলা জানিয়েছেন, ‘গ্রামের কেউ অসুস্থ হলে আমাকে গালিগালাজ করা হতো। কিছুদিন আগে আমার পাশের বাড়ির একজন জ্বরে ভুগে মারা যায়। তারপর থেকেই ওরা আমাকে ডাইনি বলে বদনাম দিচ্ছে। আমাকে বেধড়ক মারধর করেছে। পাড়া ছাড়ার হুমকিও দিয়েছে। আমরা এখন খুবই আতঙ্কে রয়েছি। কি করব কোথায় যাব?’ বালুরঘাট থানার পুলিশ এই বিষয়ে জানিয়েছে, তাঁরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকেও তাঁরা কড়া ভাবে নজর রাখবেন।  

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল