Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাজে গিয়ে হিমাচলে মৃত্যু যুবকের, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে পরিবার

হিমালচল প্রদেশে কাজে গিয়ে মৃত্যু বাংলার যুবকের। দেহ ফেরাতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার। বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার যুবকের। দেহ ফেরাতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে মৃত যুবকের পরিবার। মৃত যুবকের বাড়ি মালদা জেলার চাঁচল-২ নং ব্লকের মালতিপুর পঞ্চায়েত এলাকার গৌরসন্ড-পাথরঘাটায়। হিমাচলে নির্মাণ কাজ করার সময় বহুতল থেকে পড়ে তাঁর মৃত‍্যু হয় বলে জানা গিয়েছে।

সংসারে রয়েছে বৃদ্ধ বাবা মা। সংসারের দায়িত্ব সামলাতে রোজগারের খোঁজে পাড়ি দিয়েছিলেন হিমাচল প্রদেশে।  কাজ করতে করতে অবশেষে বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মালদার যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় ওঁরাও। ২৪ বছর বয়স তাঁর। বাড়ি চাঁচল-২ নং ব্লকের মালতিপুর পঞ্চায়েত এলাকার গৌরসন্ড-পাথরঘাটা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারে অভাব। তাই দেখে বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে পাড়ি দিয়েছিল হিমালচল প্রদেশে। সেখানে নির্মাণ কর্মীর কাজও জুটেছিল। কিন্তু সেই উপার্জনের টাকা নিয়ে বাড়ি ফেরা হল না আর সঞ্জয়ের। ফিরছে তাঁর নিথর দেহ। একমাত্র ছেলের মৃত‍্যুতে কান্নায় ভেঙে পড়েছেন সঞ্জয়ের বৃদ্ধ বাবা-মা। কান্নার সুরে সঞ্জয়ের বাবা লক্ষন ওঁরাও বলেন, দুদিন আগেই ছেলের সাথে ফোনে কথা হয়েছে। ওদিক থেকে ছেলে বললো, “বাবা ভালো আছি, তোমরা কেমন আছ। তার পর যে এইভাবে ছেলের মৃত‍্যু সংবাদ পাব, ভাবতে পারছি না।”  কিন্তু পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে কী ভাবে চলবে বৃদ্ধ বৃদ্ধার বাকী জীবন, কে চালাবে সংসার তা ভেবেই আরও বিধ্বস্ত হয়ে পড়েছে মৃত যুবকের পরিবার। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় ওঁরাও বলেন, “পরিবারটি অসহায়। সরকারি সাহায্য মিললে বৃদ্ধ বাবা- মায়ের বাকিটা জীবন ভালো কাটবে।”  ভিন রাজ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হলে তার পর ঠিকাদারের তরফে দেহ আনা হবে গ্রামের বাড়িতে। এমনটাই জানা গিয়েছে।

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬