মোদির ব্রিগেড সভায় গিয়ে ভুল পথে বিহারে, বাংলায় কথা বলতেই বেদম মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্মম, নৃশংস ঘটনা সামনে এল। যা নিয়ে এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। বাংলার ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিল তৃণমূল কংগ্রেস।

এদিকে আলিপুরদুয়ারের ওই ব্যক্তির নাম সোমনাথ বর্মন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকার দিনমজুর ওই ব্যক্তি। ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য এই ব্যক্তিকে ৩০০ টাকা দেওয়া হবে বলে বিজেপি জানিয়েছিল। তার সঙ্গে জুটবে খাওয়া–দাওয়া। এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু মোদির ব্রিগেড সভা থেকে ফেরার সময় ভুল ট্রেনে উঠে যান তিনি। ট্রেন সোমনাথ বর্মনকে পৌঁছে দেয় বিহার। যা কিনা এখন বিজেপি শাসিত রাজ্য। আর সেখানেই বাংলায় কথা বলতেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়টি আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস তুলে ধরে তোপ দেগেছে।

 

অন্যদিকে বিজেপির কাছে একজন বাঙালির জীবনের কোনও মূল্যই নেই। এমনকী সেই জীবনটি তাদের নিজেদেরই কোনও সমর্থকের হলেও। এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনা নিয়ে লিখেছে, ‘‌আলিপুরদুয়ারের কুমারগ্রামের দিনমজুর সোমনাথ বর্মনকে বিজেপি নেতারা মাত্র ৩০০ টাকার লোভ দেখিয়ে কলকাতায় নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে নিয়ে গিয়েছিল। তারা যা করতে বলেছিল, তিনি তাই করেছিলেন। আর সমাবেশ শেষ হতেই, যারা তাকে নিয়ে এসেছিল তারাই তাকে ফেলে রেখে চলে যায়। বাড়ি ফেরার পথে তিনি ভুল করে বিহারে চলে যান। সেটা বিজেপি শাসিত একটি রাজ্য। শুধুমাত্র তাঁর বাঙালি পরিচয়ের কারণে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। তিনি কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফেরেন।’‌

এছাড়া এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন একটা ঘটনা সামনে চলে আসায় বিজেপির মুখ পুড়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আসলে কখনও মানুষ ভুল করে ফেলে। সাদা দাড়ি দেখে ভুল করেছিলেন। কিন্তু আমরা পাশে থেকে সাহায্য করলাম। এটাই আমাদের দলের আদর্শ।’‌ আর সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তোপ, ‘‌এই একই লোকগুলির সাহস হয় সোনার বাংলা গড়ার কথা বলার? তোমাদের সোনার বাংলা মানে বিহারে বাঙালিদের রক্তাক্ত মারধর। তোমাদের সোনার বাংলা মানে উদ্দেশ্য পূরণ করার পর গরিব শ্রমিকদের ফেলে দেওয়া। তোমাদের সোনার বাংলা মানে মর্যাদার জন্য ৩০০ টাকা আর পরিচয়ের জন্য প্রহার।’‌

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান