বালুরঘাট রানওয়ের সম্প্রসারণের জন্য জমি পরিদর্শন

বালুরঘাটে যে রানওয়ে রয়েছে তার দৈর্ঘ্য মাত্র ১কিমি। কিন্তু ৪২ আসনের ছোট যাত্রীবাহী বিমানও সেখানে নামাতে গেলে অন্তত ১৮০০মিটারের রানওয়ে থাকা চাই। সেই কারনেই সেখানে রানওয়ে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে যে বিমানবন্দর রয়েছে তাতে যাতে যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারে তার জন্য সেখানকার রানওয়ে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই। সেই কারনেই এএআইয়ের তরফে রাজ্য সরকারকে বলা হয়েছিল রানওয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি জোগাড় করে দিতে। রাজ্য সরকার সেই প্রস্তাব মতো জমি চিহ্নিতও করে দিয়েছে। সেই জমিতেই এবার বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে। শুক্রবার সেই জমি পরিদর্শনে গেলেন এএআই-য়ের আধিকারিকেরা, রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। 

বালুরঘাটে যে রানওয়ে রয়েছে তার দৈর্ঘ্য মাত্র ১কিমি। কিন্তু ৪২ আসনের ছোট যাত্রীবাহী বিমানও সেখানে নামাতে গেলে অন্তত ১৮০০মিটারের রানওয়ে থাকা চাই। সেই কারনেই সেখানে রানওয়ে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সেই রানওয়ে সম্প্রসারণের জন্য পরিদর্শনের কাজ সেরে বৈঠকে বসেন এএআই-য়ের আধিকারিকেরা, রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। বালুরঘাট বিমানবন্দরের অনেক কাজই ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টার্মিনালসহ পরিকাঠামোর কাজ শেষ করেছে রাজ্য সরকার। কিন্তু তাও বিমান চলাচল সম্ভবপর হয়ে ওঠেনি বালুরঘাট বিমানবন্দর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই বিমানবন্দর চালু হবে বলে গত উত্তরবঙ্গ সফরে বলে গিয়েছিলেন। কিন্তু তবুও তা সচল হয়নি। এখন দেখার বিষয় যে জমি রানওয়ে সম্প্রসারণের জন্য চিহ্নিত করা হয়েছে তা কত তাড়াতাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ হাতে পান।

যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানওয়ে সম্প্রসারণের জন্য যে জমি চিহ্নিত করা হয়েছে তার কিছুটা রাজ্য সরকারের হাতে থাকলেও একটা বড় অংশই রয়েছে বেসরকারি ভাবে আমজনতার হাতে। সেই জমি নিয়েই সমস্যা হতে পারে। সঠিক দাম ও ক্ষতিপূরণ না পেলে জমির মালিকেরা জমি দিতে রাজি নাও হতে পারেন বলে জানা গিয়েছে। ঠিক একই সমস্যায় আটকে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বার্ণপুর বিমানবন্দরের কাজও। এখন বালুরঘাটের ভাগ্যে কী আছে সেটা সময়ই বলবে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা