‘কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে সমর্থন’, শুভেন্দু-বায়রনের ছবি দেখিয়ে বললেন অভিষেক

অভিষেক বলেন, ‘কংগ্রেসের জেতার সম্ভাবনা নেই, যদি যেতে ২৪ ঘন্টার মধ্যে পদ্মফুলে চলে যাবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By election) প্রচার থেকে বাম (Left) ও কংগ্রেসকে (Congress) আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার বিকেলে সাগরদিঘির জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণ মানুষকে কংগ্রেসে ভোট না দেওয়ার আবেদন জানান। অভিষেক বলেন, সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা।

রবিবার জনসভার মঞ্চ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীরকে মীরজাফর বলেও তোপ দাগেন ডায়মন্ডহারবারের সাংসদ। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের ছবি প্রকাশ করে কংগ্রেস ও বিজেপির মধ্যে আঁতাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিষেক বলেন, ‘কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা’। হাত শিবিরকে নিশানা করে তিনি আরও বলেন, ‘কংগ্রেসের জেতার সম্ভাবনা নেই, যদি যেতে ২৪ ঘন্টার মধ্যে পদ্মফুলে চলে যাবে।’ সাংসদ অধীর রঞ্জন চৌধুরি কেন রাজ্য পুলিশের নিরাপত্তা না নিয়ে কেন্দ্রের নিরাপত্তা নেন, তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন অভিষেক। যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থীর ছবি অনেক আগের বলে দাবি করেছে কংগ্রেস। অধীর চৌধুরি বিষয়টি নিয়ে বলেন, ‘যখন শুভেন্দু তৃণমূলের নেতা ছিলেন ছবি তখনকার।’

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির সাধারণ মানুষকে আগামী ২৭ ফেব্রুয়ারি জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। তৃণমূল কংগ্রেস এনআরসি বিরোধিতায় কীভাবে আন্দোলন গড়ে তুলেছিল, এদিনের সভায় সেই প্রসঙ্গও উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও