দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রমিকদের পিএফ- গ্র্যাচুয়েটি না দিলে বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও: অভিষেক

নিজস্ব প্রতিনিধি: চা শ্রমিকদের পিএফ- গ্র্যাচুয়েটি  না দিলে বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করা হবে। এমনকি দিল্লি অভিযানও করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। এমনকি সময়সীমাও বেঁধে দিলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন হুঁশিয়ারি দেন, আগামী ৩ মাস, ৩১ জানুয়ারির মধ্যে চা- শ্রমিকদেরকে মিটিয়ে দিতে হবে প্রাপ্য পিএফ- গ্র্যাচুয়েটি। তা না হলে বিজেপির বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করার কড়া বার্তা দেন অভিষেক। বলেন, দাবি না মিটলে সাড়ে ৩ লক্ষ শ্রমিক দিল্লি অভিযান চালাবে। আর সেই মিছিলে অভিষেক নিজেও উপস্থিত থাকবেন। এদিন তিনি বলেন, পিএফের দায়িত্ব কেন্দ্রের। রাজ্যের নয়। তবুও শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার ও তৃণমূল লড়াই করবে। তিনি আরও বলেন, চা-বাগানের মালিকরা শ্রমিকদের প্রাপ্য না মিটিয়ে দিলে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে। রাজ্য সরকার তার তদন্ত করবে। 

এদিন তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সকল শ্রমিককে পরিচয়পত্র দেওয়া হবে। চা শ্রমিকদের কাজ করতে হয় তাঁদের সন্তানদের কাঁধে বেঁধে। সেই সমস্যার সমাধানে ক্রেশ চালু করা হবে বলেও ঘোষণা করেন অভিষেক। সেই সঙ্গে বলেন, চা- শ্রমিকদের থাকতে হয় কষ্ট করে। সেই সমস্যার সমাধানও করা হবে।

এদিন অভিষেক বলেন, মোদি নিজেকে চা বিক্রেতা বলেন। অথচ চা শ্রমিকদের স্বার্থটুকুই দেখেন না। অভিষেকের কটাক্ষ, শ্রমিকদের আচ্ছে দিন আসেনি। আচ্ছে দিন এসেছে নিশীথ প্রামাণিকের। এরপরেই অভিষেক বলেন, চা শ্রমিকদের লুঠ করা হচ্ছে। দিল্লিতে মার্বেল প্যালেস তৈরি করিয়েছেন নিশীথ। তবে শ্রমিকরা পড়ে রয়েছেন অন্ধকারেই। তাঁদের দিকে চোখ দেননি নিশীথ প্রামাণিক, জন বার্লা থেকে প্রধানমন্ত্রী।

এদিন তিনি বলেন, বিজেপি সাংসদ- নেতা- মন্ত্রী- নিশীথ প্রামাণিক থেকে জন বার্লা শ্রমিকদের জন্য বিন্দুমাত্র চিন্তা করেন না। বিজেপি মানেই স্বার্থের রাজনীতি। তাঁরা ভোটের রাজনীতির জন্যই ভোটের আগে শ্রমিকদের কাছে আসেন। আর তৃণমূল ভোট না থাকলেও বার বার ছুটে আসে পাহাড়ে। অভিষেক বলেন, নির্বাচনের এখনও ১ বছর দেরি তবুও চা শ্রমিকদের স্বার্থেই তিনি এসেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ