মমতার পরে প্রচারে ঝড় তুলতে উত্তরে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি : উত্তরবঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণবঙ্গ দিয়ে প্রচার শুরু করেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গে প্রচার সেরেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেরদিনেই বৃহস্পতিবার উত্তরে ঝড় তুলতে হাজির হয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই সভায় উপস্থিত রয়েছেন হাজার হাজার মহিলা। এর নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। ধুপগুড়িতে একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান এদিন তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, তৃণমূল কথা দিয়ে কথা রাখে। কিন্তু কেন্দ্র ধুপগুড়ির জন্য কিছু করেনি। এরা ধর্মকে হাতিয়ার করে কাজ করে। ১২ বছরে বিজেপি সরকার কী করেছে? বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, দেওয়া হয়নি, নোটবন্দী থেকে গ্যাসবন্দী সবকিছুতেই লাইনে দাঁড় করানো হয়েছে। আগামী ২৩ এপ্রিল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এর জবাব দেবেন। কেন্দ্রীয় বঞ্চনা  নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। জলজীবন মিশন থেকে, আবাস যোজনা,  সর্বশিক্ষা মিশন, সব কিছুতেই বঞ্চনা করা হচ্ছে। তাঁর অভিযোগ, চিটিঁংবাজরা বিজেপি করছে। কোনও ভালো মানুষ বিজেপি করেনা। তিনি বলেছেন, দেশের ১৫ রাজ্যে বিজেপি সরকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিক। অসম, ওড়িশা, দিল্লি সহ বাংলার আশেপাশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিলে ভোট চাইতে আসবেন না।

ইস্তেহারে প্রকাশ করা সমস্ত প্রতিজ্ঞার কথা এদিন তুলে ধরেছেন অভিষেক। তিনি বলেছেন, আগামী ৫ বছরে সকল দরিদ্রদের মাথার ওপর ছাদ পাকা করার ব্যবস্থা করা হবে। যাঁরা আবেদন করেছেন, তাঁদের জন্য ব্যবস্থা করা হবে। প্রতি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে। দুয়ারে স্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। এসআইআর নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, ভোটাররা অবৈধ, কিন্তু এদের ভোট নিয়েই মোদিবাবু বৈধ। কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার উন্নয়ন, এসআইআর নিয়ে ধুপগুড়িতে ঝড় তুললেন অভিষেক। 

জামশেদপুর এফসির অংশীদারি এবার চার্চিল ব্রাদার্সের হাতে, বড় সিদ্ধান্ত টাটা স্টিলের

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার