অভিষেকের কাঠগড়ায় বিজেপির CAA, টালিগঞ্জ জুড়ে গেল অসমের সঙ্গে

পূর্ব বর্ধমানের কাটোয়াতে সভা করতে গিয়ে অভিষেক তাঁর বক্তব্যে তুলে আনলেন কলকাতার নেতাজিনগরের বাসিন্দা দেবাশিষ সেনগুপ্তের মৃত্যুর ঘটনাকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাবা বাংলাদেশ থেকে এসেছে। কিন্তু, তাঁর কাছে তো কোনও নথি নেই। আমার ভোটার কার্ড থাকলেও জন্ম শংসাপত্র নেই। আমি আর ভোট দিতে পারব না। কেন্দ্রীয় সরকার এবার আমাদের তাড়িয়ে দেবে।’ দেশজুড়ে বিতর্কিত CAA বা Citizenship Amendment Act, 2019 লাগু হওয়ার পর থেকেই নিজের ছেলের গলায় এই একটা কথাই শুনে আসছিলেন কলকাতা নেতাজিনগরের বাসিন্দা তপন সেনগুপ্ত। কিন্তু বুঝতে পারেননি, CAA-কে নিয়ে এই ভয়, আর এই উদ্বেগের জেরে তাঁর ৩৩ বছরের ছেলে দেবাশিষ সেনগুপ্ত নিজেকেই শেষ করে দেবে। দেশছাড়া হওয়ার আতঙ্কে গত বুধবার রাতে আত্মঘাতী হয়েছে দেবাশিষ। সেই মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতেই দেবাশিষদের বাড়িতে ৫ সদস্যের তৃণমূলের(TMC) প্রতিনিধি দলকে পাঠিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি যখন কাটোয়ায় সভা করতে গেলেন তখন সেখানেই তুলে আনলেন দেবাশিষের মৃত্যুর ঘটনা। এক লহমায় কলকাতার টালিগঞ্জের নেতাজিনগরকে মিলিয়ে দিলেন অসমের সঙ্গে।

এদিন অর্থাৎ ২২ মারচ পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার কাটোয়ায়(Katwa) ছিল তৃণমূলের জনগর্জন সভা। সেখানে যোগ দিয়ে অভিষেক নিশানা বানান কেন্দ্রের এই কালা কানুনকে। সেই সূত্রেই তুলের আনেন দেবাশিষের মৃত্যুর প্রসঙ্গ। তুলে আনেন অসমের বুকে ঘটে যাওয়া NRC’র ঘটনা। তিনি বলেন,  ‘গতকাল ৯৮ নম্বর ওয়ার্ড টালিগঞ্জে, ৩৩ বছরে একজন তরজাতা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্ক ভয়ে আত্মহত্যা করেছে, NRC’র ভয়ে, CAA’র ভয়ে। কী আছে জানেন ৪০ পাতার ওই CAA-তে। ৩৮টা পাতা শুধুই ফর্ম। সেই ফর্ম আপনারা যারা আবেদন করবেন তাঁদের ফিল আপ করতে হবে। আপনাকে জানাতে হবে আপনার সঙ্গে থাকা পাসপোর্ট পাকিস্তান, বাংলাদেশ নাকি আফগানিস্তানের। অসমে NRC’র পরে ১২ লক্ষ হিন্দুকে ডিটেনশান ক্যাম্পে চলে যেতে হয়েছে। কেন জানেন। এই CAA হল সেই NRC’র আগের ধাপ। আবেদন করলেই আপনি আর নাগরিক নন। আপনার কাছে থাকা Voter Card, Aadhar Card, PAN Card, Ration Card সব বাতিল হয়ে যাবে। আপনার কাছে নথি চাইছে, অথচ ওদের কাছে নথি নেই, ওরা বাংলার জন্য শেষ কবে আবাসের টাকা পাঠিয়েছে, ১০০ দিনের কাজের টাকা পাঠিয়েছে।’ 

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!