‘আদালতকে ধন্যবাদ দেব কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য’: অভিষেক

‘দলগতভাবে আদালতকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। আমরা চাই নির্বাচন রক্তপাতহীন হোক।’ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) আনতে বিরোধীরা একের পর এক মামলা ঠুকে গিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) থেকে সুপ্রিম কোর্ট অবধি। সেই সব মামলার জেরেই ২০২৩ সালে বাংলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কার্যত আদালতের নির্দেশেই এই পরিমাণ বাহিনী বাংলায় পাঠাচ্ছে কেন্দ্র সরকার এবং তার জন্য যাবতীয় খরচ তাঁদেরই বহণ করতে হচ্ছে। বৃহস্পতিবার আদালতের সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি জানালেন, ‘দলগতভাবে আদালতকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। আমরা চাই নির্বাচন রক্তপাতহীন হোক। ১০০ শতাংশ বুথেই কিন্তু এবার নির্বাচন হচ্ছে।’

আরও পড়ুন লোকসভায় তৃণমূল ৩৫’র বেশি আসন পাবে, আত্মবিশ্বাসী অভিষেক

অভিষেক কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এদিন বলেন, ‘বিজেপি থেকে বিরোধীরা বলছে আমরা নাকি কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধীতা করছি। আমরা কেন বিরোধীতা করব? ১১তে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। রেজাল্ট কী হয়েছিল? ১৪তে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ফলটা কী হয়েছিল? ১৬তে এসেছে, উনিশে এসেছে, একুশেও এসেছে। কিন্তু রেজাল্টটা কী হয়েছে? এটা কেন বুঝতে পারছেন না, যত খুশি কেন্দ্রীয় বাহিনী আসুক। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেবেন না। ভোট টা দেবেন তো আমজনতা। ছাত্র-যুবরা, বাড়ির মা-বোনেরা, বয়স্করা, শ্রমিক-কৃষকেরা। এঁদের মনে যদি তৃণমূল গেঁথে থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী এনেও কিচ্ছুটি করতে পারবে না। এবার বলা হচ্ছিল মনোনয়ন দিতে দেওয়া হচ্ছিল না। মনোনয়ন না দেওয়া হলে এত বেশি আসনে এবার ভোট হচ্ছে কীভাবে? আদর্শকে লাটে তুলে অনেক জায়গায় তো দেখলাম রাম, বাম, হাত সব জোট গড়ে লড়ছে। তাহলে ভোট হচ্ছে তো। বাংলার মানুষ এই মিথ্যাচার ধরে ফেলেছে। আর কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে বিশেষ লাভ হবে না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই