মালদার হবিবপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফের হাতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার(Habibpur P.S.) পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায়। কাঁটাতার হীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি(Bangladeshi)। সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ(BSF)। হাতেনাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ধৃতের নাম আব্দুল মান্নান(Abdul Mannan)। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত, টমপাড়া গ্রামে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষে।

এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সাধারণ মানুষের মধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের রক্তে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় খুশি পুলিশ প্রশাসন।অন্যদিকে,ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার। এই বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার করল সুতি থানার পুলিশ। সুতি থানার বাজিতপুর এলাকা থেকে ৩০০ টি মোবাইল ফোন উদ্ধার করে। জানা যায়, পুলিশ সীমান্তবর্তী এলাকায় টহল দারি চালানোর সময় একাধিক ব্যাগ দেখতে পায়। সেই সময় ব্যাগগুলোতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমানে মোবাইল ফোন । যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারলেও তল্লাশি শুরু করেছে। তবে এই বিপুল পরিমানে ফোন সীমান্তবর্তী এলাকায় কেনো মজুত করা হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই এই ফোন গুলো মজুত করা হয়েছিল। ফারাক্কার SDPO সামসুদ্দিন সেখ জানান কারা এই চক্রে যুক্ত তা জানতে তদন্ত হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশ ও বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। চলছে লাগাতার টহল। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। লাগানো হয়েছে জোরালো আলো।

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…