নামখানা ধর্ষণ-কাণ্ডে ধৃতদের তোলা হল আদালতে

হাসপাতালের নার্সের বিরুদ্ধে নির্যাতিতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। বাম মহিলা সদস্যরা ওই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ এসিজেএম আদালতে তোলা হয়। নির্যাতিতার ভাসুর অমল খাটুয়া ও তার বেয়াই কার্তিক মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টা-সহ একধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

নির্যাতিতা বধূ কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে তাঁর ফরেন্সিক টেস্ট হয়েছে। সেই টেস্টের রিপোর্ট আসার পরই পুলিশ জানাবে ধর্ষণ হয়েছে কিনা। নির্যাতিতার শরীরে কিছু ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কাকদ্বীপ হাসপাতালের সুপার। মঙ্গলবার  সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি সহ দলের মহিলা সমিতির কর্মীরাও কাকদ্বীপ হাসপাতালে ওই মহিলার সঙ্গে দেখা করেন। মহিলার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। এদিন ওই হাসপাতালের এক কর্তব্যরত নার্সের বিরুদ্ধে নির্যাতিতার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। বাম মহিলা সমিতির সদস্যরা ওই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার দিন মহিলাকে ধর্ষণ করার পর কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে। গত শুক্রবার রাতে বাড়িতেই ছিলেন বছর চল্লিশের ওই মহিলা। ভোর ৪টে নাগাদ তিনি শৌচালয়ে যাওয়ার জন্য বাইরে বের হন। অভিযোগ, সেই সময় ৫ জন এসে তাঁর মুখ চেপে ধরে। তারপর তাকে বাড়ির দোতলায় তুলে নিয়ে গিয়ে বেঁধে ফেলে অভিযুক্তরা। এরপর ওই ৫ জন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে ২ জনকে চিহ্নিত করতে পারেন। এরপর গণধর্ষণের প্রমাণ লোপাটের জন্য অভিযুক্তরা বাড়িতে থাকা কেরোসিন নিয়ে মহিলার গায়ে ছিটিয়ে দেয় বলে অভিযোগ। তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা