ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতি রুখতে সতর্ক প্রশাসন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আবেদন

২২ কিংবা ২৩ অক্টোবরের মধ্যে বঙ্গপসাগরের প্রবল বেগে আছড়ে পড়তে পারে সিত্রাং (Sitrang)। তাই  উপকূলের অঞ্চলগুলি জুড়ে চলছে আগাম সতর্কতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা এই নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২২ কিংবা ২৩ অক্টোবরের মধ্যে বঙ্গপসাগরের প্রবল বেগে আছড়ে পড়তে পারে সিত্রাং (Sitrang)। তাই  উপকূলের অঞ্চলগুলি জুড়ে চলছে আগাম সতর্কতা। মাঝ নদীতে না যাওয়ার জন্য  পুলিশ ও প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে আগামী ২২ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পুলিসের তরফ থেকে নদীর উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণি ঝড় নিয়ে মানুষকে আগাম সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কালী পুজো থেকে বঙ্গে তৈরি হতেপারে প্রবল নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তাই রাজ্য জুড়ে ইতি মধ্যে শুরু হয়েছে আগাম সতর্কতা। শুক্রবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় নদী উপকূলবর্তী অঞ্চল গুলিতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে। সুন্দরবনের নামখানা, কাকদ্বীপ, সাগর,  লট নম্বর ৮, পাথর প্রতিমা অঞ্চলে প্রশাসনের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও প্রশাসনের তরফ থেকে নদীর উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় সাইক্লোন সেন্টার ও ফ্লাড সেন্টারে চলে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। কাকদ্বীপ, সাগর, পাথর কিংবা বকখালি থেকে যেসমস্ত মানুষ সমুদ্রে মাছ ধরতে ট্রলার নিয়ে বেরিয়েছেন তাঁদেরকে অবিলম্বে শনিবারের মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে কয়েক বছরের মধ্যে বেশকিছু ঘূর্ণিঝড় হয়েছে। বুলবুল এবং আমফান জেরে দক্ষিণ ২৪ পরগণায় নদীর উপকূলবর্তী এলাকাগুলি বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তাই পূর্বে অভিজ্ঞতা থেকে ঘূর্ণিঝড় সিত্রং এর জন্য রাজ্য প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা বিশেষ তৎপর। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতর ছাড়াও সুন্দরবন উপকূল এলাকার প্রত্যেক ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা থাকবে। ব্লক অফিস ও পঞ্চায়েত অফিসে থেকে ত্রিপল ও শুকনো খাবার মজুত রাখা হচ্ছে। এছাড়াও নদীর কাছাকাছি এলাকাগুলিতে এসডিআরএফ ও এনডিআরএফের দলকেও মোতায়েন রাখা হবে। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি থাকবে প্রশাসনের।’

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!