নিশীথের হারে জিতলেন রবী, তৃণমূলের হাতেই মৎস্যমুখ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে বারবার অশান্তির চিত্র দেখা গিয়েছে কোচবিহারে। তাই সেইসময় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পণ করেছিলেন নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে মাছ ছোঁবেন না। এরপর ভোটের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। আর তাতেই ২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে নিশীথকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া।

কোচবিহার থেকে তৃণমূলের জয়লাভের পর অবশেষে রবিবার সেই পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ঘোষ। এদিন জগদীশ বর্মা বসুনিয়ার সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। আর সেখানেই তাঁকে সংবর্ধনা দিয়ে মৎস্যমুখ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁকে মাছ খাইয়ে দেন উদয়ন গুহ। বলা বাহুল্য, চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে একাধিকবার উঠে এসেছে অশান্তির ছবি। তবে ভোট গ্রহণ পর্ব  শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। আর সেই সময় উত্তরে সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি তৃণমূল। তাই চলতি বছর উত্তরবঙ্গের  জমিতে পদ্মকে হটিয়ে ঘাসফুল ফোটান ছিল মূল চ্যালেঞ্জ। ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল।  বাংলা জুড়ে দেখা গিয়েছিল সবুজ ঝড়। বিপুল ভোটের জয়ী হয় তৃণমূল।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের