মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে আবার খুলছে মিষ্টি হাব, দাঁড়াবে সমস্ত সরকারি বাস

নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে সেই হাবের খবর জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ২০ মে থেকে পুনরায় চালু হবে হাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি প্রিয় প্রকল্প আছে। যা রাজ্য জুড়ে বেশ জনপ্রিয়। তেমনই একটি প্রকল্প মিষ্টি হাব। সেই হাব দীর্ঘ দিন ছিল বন্ধ। সেই খবরে রুষ্ট হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তা পুনরায় খোলার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নির্দেশের পরেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় ফের খুলতে চলেছে মিষ্টি হাব। আর এই খবরে উৎফুল্ল মিষ্টি রসিকরা।

২০১৭ সালের এপ্রিল মাসে আসানসোল থেকে মিষ্টি হাবের (Mishti Hub) উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দোতলা বিশিষ্ট এই হাবে রয়েছে ২৫ টি স্টল। আর স্টল জুড়ে সাজানো থাকত সুস্বাদু মিষ্টি। এই হাব গড়ে উঠেছিল প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে। ২০১৯- এ হাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল মিষ্টি মেলা। তারপর আস্তে আস্তে ক্রেতার অভাবে বন্ধ হয়েছিল হাব। বর্ধমানের ঐতিহ্যশালী মিষ্টির স্বাদ যাতে সকলে পান সেই জন্যই গড়ে উঠেছিল মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প।

নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে সেই হাবের খবর জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ শুনে রুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত হাব খোলার নির্দেশ দেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে। আর তারপরেই জেলাশাসক বৈঠক করেন জেলা পুলিশ সুপার, জেলা পরিবহন আধিকারিক, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক ও জেলার মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০ মে থেকে পুনরায় চালু হবে হাব।

জেলাশাসক (DM) জানিয়েছেন, হাবে দাঁড়াবে সমস্ত সরকারি বাস। কলকাতা বা আসানশোল বা অন্য জায়গা  থেকে আসা সরকারি বাসের প্রথম স্টপেজ হবে এই হাবেই। জানা গিয়েছে, জেলার পরিবহন দফতর এই বিষয়টি জানাবে এসবিএসটিসিকে (SBSTC)। সূত্রের খবর, আগামী ৩০ জুন পর্যন্ত দেখা হবে কোন ব্যবসায়ী দোকান খুলছেন না। যারা খুলবেন না, তাঁদের লিজ বাতিল করে অন্য ব্যবসায়ীকে লিজ দেওয়া হবে। তবে ব্যবসা এবার জমবে ভালোই, এমনই আশা করছেন জেলার মিষ্টি ব্যবসায়ীরা।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা