এই মুহূর্তে

মুর্শিদাবাদে ফের ভাঙন বিজেপি শিবিরে, পদত্যাগ করলেন আরও ২ নেতা

নিজস্ব প্রতিনিধি: ফের বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব এল প্রকাশ্যে। মুর্শিদাবাদে এবারেও অভিযোগের তির জেলা সভাপতির বিরুদ্ধে। পদত্যাগ করলেন ক্ষুব্ধ দুই নেতা (Leader)। একজন মুর্শিদাবাদ জেলার (দক্ষিণ) সাধারণ সম্পাদক প্রতাপ হালদার। আরেকজন মুর্শিদাবাদ জেলা (দক্ষিণ) কর্মস্মিতির সদস্য তড়িৎ কান্তি সরকার। পদত্যাগকারীরা সরব জেলা সভাপতির এক নায়ক তন্ত্রের বিরুদ্ধে। জেলায় ফের ভাঙন দেখা যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

রবিবার ২ বিজেপি নেতা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের (Resign) কথা ঘোষণা করেন। অভিযোগ, দলের প্রকৃত যোগ্যদের সুযোগ না দিয়ে স্বজনপোষণ করা হয়। আরও অভিযোগ, জেলা সভাপতি ঘনিষ্ঠরাই পেয়েছিলেন পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। শুধু তাই নয়, মণ্ডল সভাপতি নির্বাচনেও জেলা সভাপতির ঘনিষ্ঠ অযোগ্যরাই সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষুব্ধ ২ নেতা। ক্ষুব্ধ নেতাদের দাবি, তাঁরা কাজ করতে চাইলেও তা করতে দেওয়া হয় না। 

আগামী সোমবার সাংগঠনিক বৈঠক করতে বহরমপুরে আসবেন বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। অভিযোগ, ডাক পাননি বহু বিজেপি নেতা। অভিযোগ, ডাকা হয়নি বিজেপি নেতা  শংকর মণ্ডল, বিভিন্ন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ অনেককে। শংকরের দাবি, জেলা সভাপতির জন্য জেলায় দলের অবস্থা খারাপ। তাঁর জন্যই দলে আগে ভাঙন হয়েছে, বর্তমানে হচ্ছে, পরেও হবে।

প্রসঙ্গত, এর আগে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেই রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছিলেন রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, রাজ্য কমিটির সদস্য তথা বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ একাধিক নেতৃত্ব। তার মধ্যে রবিবারে ২ নেতার পদত্যাগ আরও একবার উস্কে দিল বিজেপির অন্দরের দ্বন্দ্ব।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ