Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিনা স্বার্থে মানবসেবা, ৯ বছর ধরে বাইক অ্যাম্বুলেন্স চালিয়ে চলেছেন মোহাম্মদ আকরাম

Share:

নিজস্ব প্রতিনিধি,মাদারিহাট: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলদলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আকরাম (Md. Akram) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ ৯ বছর ধরে তিনি বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে তিনি দ্রুত ছুটে যান এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেন।

মানবসেবায় নিবেদিতপ্রাণ আকরাম তার ব্যক্তিগত বাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন। তার এই প্রচেষ্টা শুধু দুর্ঘটনার শিকার মানুষদের নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য এক অসামান্য উদাহরণ।তাঁর মোটরসাইকেলে লাগানো আছে এমারর্জেন্সি হুটার(Emergency Hooter) । মানুষ বিপদে পড়লেই সেই হুটার বাজিয়ে মোঃ আকরাম পৌঁছে যান ঘটনা স্থলে। দুর্গম পথ পেরিয়ে অতি দ্রুত পৌঁছন আর্ত ব্যক্তির কাছে। পরিষেবা দিয়ে দুর্মূল্য জীবন বাঁচানোর ঐকান্তিক প্রচেষ্টা চালান এই ব্যক্তি। ঝড়- জল -বৃষ্টিকে উপেক্ষা করে চলে তার এই মানবসেবা।

জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে মানুষের সেবা করাকেই বেছে নিয়েছেন মোহাম্মদ আকরাম। তার এই উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টা সমাজে সহমর্মিতার উদাহরণ হয়ে থাকবে। এই ধরনের কিছু মানুষের উদার অবদান আজও সমাজে দৃষ্টান্ত হয়ে রয়েছে। যা সুস্থ সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কোন প্রচার ছাড়াই নিস্তব্ধে কিছু মানুষ এই ধরনের সেবামূলক কাজে ব্রতী।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী