অমানবিক! প্যাকেটে ভরে রাখা শিশুকে খুবলে খেল রাস্তার কুকুর, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: কুকুরের মুখে ওটা কী! সামনে যেতেই মুখে দেহের অংশ। কুকুর খুবলে দিয়েছে সেটি। আলিপুরদুয়ারে শিশুর মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গিয়েছে,  আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে ১৩ নম্বর ওয়ার্ডে ইটখোলা এলাকায় একটি শিশুর মৃতদেহকে খুবলে খাচ্ছিল কুকুর। যা ঘিরে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুটিকে একটি প্যাকেটে বেঁধে ইটখোলাতে ফেলে রাখা হয়েছিল। জঞ্জালের মধ্যে পড়েছিল শিশুটির মৃতদেহ। রাস্তায় একটি গাড়ি যাওয়ার পর প্যাকেটটি ফেটে যায়। তখন বেরিয়ে আসে হাত। খুবলে খায় কুকুর। ততক্ষণে ভিড় জমে যায়।

তবে এলাকাবাসীর মানুষের অনুমান এটি সদ্যজাত শিশু নয়। সামনে জেলা হাসপাতাল, বেশ কয়েকটি নার্সিংহোম। ফলে কেউ মৃত শিশুকে ওখানে ফেলে রেখেছে বলে অনেকের সন্দেহ। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আনন্দ জয়সওয়াল আসেন ঘটনাস্থলে। তিনি খবর দেন পুলিশে। বলেন, “এটা অমানবিক ঘটনা। এখানে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি। খুবই খারাপ লাগার বিষয়। পুলিশকে খবর দিয়ে আনা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।”

ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। এভাবে জনবহুল এলাকায় একটি মৃত শিশুর দেহ কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, “এটা হাসপাতালের নয়। বাইরের কিছু হবে। কাউন্সিলর বলতে পারবেন। পাশাপাশি তো অনেক নার্সিংহোম রয়েছে। সেখান থেকে হতে পারে। তবে হাসপাতালে হলে আমরা সেই দেহ মর্গে পাঠিয়ে দিই।”

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ