সেভক-রংপো রেলপথের যাবতীয় কাজ বন্ধ

সিকিমে তিস্তায় আসা হড়পা বানে সেভক-রংপো রেল রেল প্রকল্পের কোনও ক্ষতি হয়নি। কিন্তু শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে কাজ বন্ধ রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে সিকিম(Sikkim) বিধ্বস্ত হওয়ায় আপাতত সেভক-রংপো রেলপথের(Sevok Rangpo Rail Project) যাবতীয় কাজ বন্ধ রাখল রেল। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। তবে সেভক-রংপো রেল রেল প্রকল্পের কোনও ক্ষতি হয়নি। ট্যানেলগুলি অক্ষতই রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের(North East Frontier Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, তিস্তার জলোচ্ছ্বাসে(Teesta Flash Flood Disaster) সিকিম বিদ্ধস্ত হলেও সেভক-রংপো রেল প্রকল্পের কাজে কোনও ক্ষতি হয়নি। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্প চালু হওয়ার লক্ষ্যমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই আশা করা যাচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। শ্রমিকদের নিরাপত্তার কারণে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিকিমের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। কাজ বন্ধের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে সমস্যা হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্প হাতে নিয়েছিলেন। সেভক-রংপো রেল পরিষেবা চালু হলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। পাশাপাশি সেনা বিভাগের কথা মাথায় রেখে রেলদফতর এবার নাথুলা পর্যন্ত রেল পরিষেবাকে প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। নাথুলা পর্যন্ত রেল পরিষেবা চালু হলে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। দেশের নিরাপত্তার ক্ষেত্রে যা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। ভারত-চীন সীমান্তের নাথুলা পর্যন্ত রেল পরিষেবা চালু হলে নিরাপত্তার জন্য সেনা ও বিভিন্ন সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে আর দীর্ঘ সড়ক পথের উপর নির্ভর করতে হবে না। সেভক-রংপো রেল প্রকল্প চালু হলে শিলিগুড়ি থেকে মাত্র দু’ঘণ্টার মধ্যে সহজেই রংপো অর্থাৎ সিকিমের প্রবেশমুখে পৌঁছে যাবেন পর্যটকরাও। একট্রেনেই তখন কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সিকিমের বুকে। তখন আর এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে সড়কপথে বাধ্যতামূলক ভাবে যেতে হবে না। 

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’