চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন শিক্ষিকার বাবার, বাড়ি ভাঙচুর স্থানীয়দের

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন (Tution) পড়তে গিয়ের চতুর্থ শ্রেণির (Class Four) ছাত্রী যৌন নির্যাতনের (Sexual Harassment) শিকার হল। তাও আবার শিক্ষিকার বাবার হাতে। এমনই অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে মারধর ও তার বাড়ি ভাঙচুর করার পাল্টা অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটের মাস্টারপাড়ার বাসিন্দা অরূপ মহন্ত। তাঁর মেয়ে অনুশ্রী মহন্তের কাছে টিউশন পড়ে ৪ ছাত্রী। অন্যান্য দিনের মতো বুধবারও ৪ ছাত্রী পড়তে গিয়েছিল। অভিযোগ, সন্ধ্যায় ছাত্রীদের ঘরে বসতে বলে বাইরে একটি দোকানে যান অনুশ্রী। সেই সুযোগে ৪ পড়ুয়ার মধ্যে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন ওই শিক্ষিকার বাবা। ওইদিন টিউশন পড়ে ছাত্রীরা বাড়ি ফিরে যাওয়ার পর নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অনুশ্রীকে ফোন করে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। ফোন করার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে ছুটে আসে এবং অভিযুক্ত অরূপ মহন্তকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁর ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

নির্যাতিতা শিশুটির মায়ের দাবি, টিউশন পড়ে বাড়ি ফিরে এসে রাত দশটা নাগাদ মেয়ে জানায় শিক্ষিকার বাবা ওকে খারাপভাবে স্পর্শ করেছে। এ কথা শোনার পর আমি ফোন করি এবং ওর বাড়ি যাই। চাপ দিতে অনুশ্রীর বাবা তা স্বীকার করেছেন বলে দাবি নির্যাতিতার মায়ের। শিশুটির পরিবারের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে তদন্তকারীরা। অন্যদিকে শিক্ষিকা অনুশ্রীর পাল্টা দাবি, ‘টিউশন পড়ানোর সময় ওই ছাত্রীর মধ্যে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি। ছাত্রীর মা ফোন করার পর আমি ওই ছাত্রীর সঙ্গে কথা বলি। সে জানায় কোনও খারাপ আচরণ করা হয়নি। আমার হাতে কাঁটা ফুটেছিল তা বার করে দেন দাদু।’

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল