এই মুহূর্তে

করমণ্ডল দুর্ঘটনার পেছনে তৃণমূল, বেলাগাম শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি: ‘সম্ভবত’ তত্বের জন্য বিখ্যাত বা কুখ্যাত রাজ্যের বিরোধী  দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। ফের বেলাগাম তিনি। সোমবারে তাঁর দাবি, ট্রেন দুর্ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। উল্লেখ্য, ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমেছে সিবিআই।

উদ্ধার থেকে চিকিৎসায় পাশে আছে বাংলা। তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শুভেন্দু। যা নিয়েও বয়েছিল সমালোচনার ঝড়। সোমবার শিশিরপুত্রের উল্টো সুর শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গলায়। তাঁর মতে, রাজ্যের উদ্যোগ ভালো। এদিন বিকেলেই ফের ‘আলপটকা’ মন্তব্য করেন শুভেন্দু। রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘স্থূল রাজনীতি’ করা হচ্ছে।

ওড়িশা ট্রেন বিপর্যয়ের পর বাংলার সাহায্য, শুভেন্দু অখুশি হলেও খুশি দিলীপ 

বিরোধী দলনেতার এই বক্তব্যের পরেই সরব হয়েছে সবুজ শিবির। কটাক্ষ করে বলা হয়েছে, ‘বদ্ধ উন্মাদ’। শুভেন্দু’র বিরুদ্ধে তোলা হয়েছে ‘রাজনৈতিক উস্কানি’র অভিযোগ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ