‘দিল্লির কিছু মানুষ হয়তো আমাকে পছন্দ করেন না’, জমি বিতর্কে মন্তব্য অমর্ত্যের

এদিন নোবেলজয়ী দাবি করেন, ‘প্রতীচী’ বাড়ির জন্য জমি তাঁর বাবার কেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্ক নিয়ে এবার বড়সড় মন্তব্য করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন (AMARTYA SEN)। বললেন, দিল্লির কিছু মানুষ তাঁকে হয়তো পছন্দ করেন না। এর পেছনে তাঁরাও থাকতে পারেন। সেই সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়েও মুখ খুললেন তিনি।

এদিন অমর্ত্য সেন বলেন, ‘আমার জমি নিয়ে নিতে চাইছেন’। তারপরেই বলেন, কেউ যদি আপনার বাড়িতে গিয়ে বলে এটা তাঁর জমি, তবে কী হবে? নাম না করে আরও বলেন, তিনি নিজেও ওঁর (উপাচার্য)-র বাড়ি গিয়ে বলতে পারতেন তাঁর (অমর্ত্য সেন) পিতামহ এখানে থাকতেন। পরিচিত জায়গা বলে কয়েকজনকে নিয়ে এসে জমি মাপতে পারতেন। দেখা হতো কার কত অংশ।

এদিন নোবেলজয়ী দাবি করেন, ‘প্রতীচী’ বাড়ির জন্য জমি তাঁর বাবার কেনা। অমর্ত্য সেন বলেন, ওঁ অন্যের সঙ্গে যেই ব্যবহার করেন, অন্য কেউ তেমন করেন না। তাঁর বক্তব্য, ‘আমি বিমর্ষ হয়ে পড়ছি লোকটার চিন্তাভাবনা দেখে’। অবিচার হচ্ছে দাবি করে নোবেলজয়ীর প্রশ্ন, কেন কর্তৃপক্ষ কিছু ভাবছেন না? উল্লেখ্য, এদিন তাঁর সঙ্গে দেখা করেছিলেন বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া এবং শিক্ষক। তাঁরা ক্ষুব্ধ উপাচার্যের ব্যবহারে। সেই কথা জানিয়ে অমর্ত্য বলেন, সমাধান হওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ‘প্রতীচী’র ১৩ ডেসিমেল জায়গা আসলে বিশ্ববিদ্যালয়ের। এই অভিযোগ উড়িয়ে নোবেলজয়ীর দাবি, এই জমি তাঁর বাবার কেনা। বলেন, এর আগেও আইনি ভাবে জবাব দেওয়া হয়েছে। আবারও হবে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে