‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদিনের জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল, বৃহস্পতিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিলিগুড়ি চলে গিয়েছিলেন তিনি। আজ, শুক্রবার এসএসবি-র একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে গিয়েই নিরাপত্তা ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও তিনি SSB-এর অনুষ্ঠানে আসতেন না। কিন্তু SSB, BSF কোনও রাজনৈতিক দল নয়। আমি গিয়ে মমতাকে নিজে বলেছি। কিন্তু উনি আসতেন না। শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমির প্রয়োজন। কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার তা দেয়নি। তাই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি ক্ষমতার আসার পরই জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। আর আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তা আমাদের কাছে সৌভাগ্যের।’

আরও পডুন: সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। এত কম সময়ে সীমান্ত নিরাপত্তায় বিএসএফকে ১১০০ কিমি বেশি জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসাও করেন শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুভেন্দুজির ভূরি ভূরি প্রশংসা করতে চাই। যবে থেকে উনি এসেছেন, আমাদের সীমান্ত সুরক্ষা নিয়ে যা সহযোগিতার প্রয়োজন হোক, ফোন করলেই অনুমতি পাওয়া যায়। চিঠি তো পরে যায়। আগে অনুমতি দিয়ে দেন তিনি।’সঙ্গে বন্দেমাতরম নিয়ে কংগ্রেস, তৃণমূল সহ দেশের সব বিরোধী দলের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। শিলিগুড়ি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটি পূর্ণাঙ্গ উপস্থাপিত হত না। সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বন্দেমাতরমকে। মোদিজির নেতৃত্বে এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে নতুন এবং আগামী প্রজন্ম প্রকৃত জাতীয়বাদের ধারণা পাবে। এতদিন বন্দেমাতরমের পুরো স্তবক গাওয়া হতো না। স্বাধীনতার এত বছর পরেও প্রকৃত সম্মান পাননি ঋষি বঙ্কিমচন্দ্র। মোদিজির নেতৃত্বে সেই সম্মান দেওয়া হয়েছে।’

এদিন SSB-এর অনুষ্ঠান শেষে শিলিগুড়ির রাঙাপানির ছাউনিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সঙ্গে মধ্যাহ্নভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…