‘বাংলায় ৩৫৬ ধারা জারি নয়’, বঙ্গ বিজেপি নেতাদের আবদার খারিজ অমিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ৩৫৬ ধারা জারি নিয়ে বড়সড় ধাক্কা খেলেন বঙ্গের বিজেপি নেতৃত্ব। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় ৩৫৬ ধারা জারি কিংবা সিবিআইয়ের অতি সক্রিয়তা-কোনটাই সম্ভব নয়। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে রাজ্য সরকারকে বরখাস্ত করা কোনও দাওয়াই নয়। এক বছর ক্ষমতায় আসা একটা সরকারের সঙ্গে এমন করা যায় না। এটা সম্ভব নয়।’ পাশাপাশি বিভিন্ন মামলায় সিবিআইয়ের অতি সক্রিয়তাও শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোনও দাওয়াই হতে পারে না বলে স্পষ্ট করেছেন তিনি। রাজ্যে এসে ৩৫৬ ধারা জারি নিয়ে অমিতের এমন মনোভাবে কার্যত হতাশা নেমে এসেছে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে।

সূত্রের খবর, এদিন নিউটাউনের এক বেসরকারি হোটেলে বঙ্গ বিজেপির সাংগঠনিক পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে রাজ্য বিজেপি একাধিক নেতা দাবি করেন, রাজ্যে বল্গাহীন সন্ত্রাস চলছে। আইনের শাসন নেই। নৈরাজ্য চলছে। ওই বল্গাহীন সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে হলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করা হোক। তাছাড়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই একাধিক মামলার তদন্ত করছে। সেই মামলায় সিবিআইকে অতি সক্রিয় করা হোক।’

দলীয় নেতাদের মুখে এমন অদ্ভুত আবদার শুনে কার্যত বিস্মিত হয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবি ভাষণে তিনি বলেন, ‘৩৫৬ ধারা জারি কিংবা সিবিআই কোনও দাওয়াই হতে পারে না। একটি দল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। মাত্র এক বছরে সেই সরকারের বিরুদ্ধে এটা করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস যা খুশি করতে পারে। কিন্তু আমরা করতে পারি না।’ এ প্রসঙ্গে বিহারে একইসঙ্গে ২৭ জন বিজেপি কর্মী খুনের ঘটনার কথা যেমন তুলে ধরেছেন, তেমনই কীভাবে বিরোধী দলে থাকাকালীন বার বার আক্রান্ত হওয়া সত্বেও আন্দোলন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছু হঠেননি, তাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল