শহরের কোলাহল থেকে দূরে চলে আসুন গ্রাম্য পরিবেশ আসাননগরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের কোলাহল থেকে দূরে, শান্ত পরিবেশ চাইছেন ?  যেখানে থাকবে সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম্য পরিবেশ, মেঠো রাস্তা, নদী সবকিছুই পাবেন হাতের নাগালে । খুব সহজেই গাড়ি নিয়ে কলকাতা থেকে চলে আসতে পারবেন। জায়গাটি হল নদিয়ার কৃষ্ণনগর মহকুমার ছোট গ্রাম আসাননগর।

এই জায়গাটি মরশুম অনুযায়ী নিজের রঙ বদল করে। বর্ষায় বৃষ্টির স্পর্শে চারপাশ পুরো সবুজ হয়ে ওঠে। তেমনই শীতকালে সর্ষেক্ষেতের শোভায় রঙ বদলে চারিদিক হলুদময় হয়ে ওঠে। সঙ্গে ভোরবেলায় টাটকা গুড়ের স্বাদ ও খেজুরের রস পেয়ে যাবেন। এই আসাননগরের অন্যতম এক পরিচিত লালন মেলা। যেখানে এপার-ওপার দুই বাংলার বাউল, ফকিররা অংশ নেন।

কীভাবে যাবেন আসাননগর গ্রামে ?

প্রথমে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি পৌঁছতে হবে। সেখান থেকে রানাঘাট, ফুলিয়া হয়ে আসাননগরে আসে। কলকাতা থেকে যেতে লাগে চার থেকে সাড়ে চার ঘণ্টা । কলকাতা থেকে দূরত্ব ১২০ কিমি। জায়গাটি কৃষ্ণনগর ও মাজদিয়ার মধ্যবর্তী এলাকায়। অন্যদিকে, বারাসাত থেকে রাণাঘাট হয়ে চূর্ণী নদী পার করে বীরনগর, তাহেরপুরে যেতে হবে। সেখানে খামার শিমুলিয়া থেকে কুলগাছি হয়ে পৌঁছতে পারবেন আসাননগরে।

কোথায় থাকবেন ?

আসাননগরে একটি মাত্র প্রকৃত হোম স্টে রয়েছে। তার পাশেই রয়েছে জঙ্গল, ক্ষেত। পাশ দিয়েই বয়ে গিয়েছে ঝোর নদী। একজনের এক রাতের খাওয়া নিয়ে খরচ পড়বে ৩ হাজার টাকা।

কী দেখবেন ?

এখানে রয়েছে শিবনিবাস, যার মূল আকর্ষণ হল ৯ ফুট উঁচু শিবলিঙ্গের রাজরাজেশ্বর মন্দির। এছাড়া, একটি শিবের ও একটি রামসীতার মন্দির রয়েছে।

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো