মাধ্যমিকে অষ্টম স্থানে অনির্বাণ, আগামী দিনে রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মাধ্যমিক হল জীবনের প্রথম দেওয়া বড় পরীক্ষা। সেই কারণেই পড়ুয়াদের মনে যেমন ভয় থাকে তেমনই থাকে একটি আলাদা উত্তেজনা। এবারের মাধ্যমিকে রাজ্যে মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে কোচবিহারের তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ডের অনির্বাণ দেবনাথের।

অনির্বাণ পড়াশোনা করেছে তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল থেকে। মাধ্যমিকে তার ঝুলিতে ৭০০’র মধ্যে প্রাপ্ত নম্বর ৬৮৮। অনির্বাণের বাবা অজয় কুমার দেবনাথ ও মা মনিকা দেবনাথ। জানা গিয়েছে, তার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। তাই পড়াশোনার প্রতি ভালবাসা তার ছোট থেকেই তৈরি হয়ে গিয়েছিল। তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার কঠোর পরিশ্রম। অনির্বাণের বাবা যেহেতু শিক্ষক সেই কারণে তাঁর কাছ থেকেও সে বহু সাহায্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

ভবিষ্যতে কী হতে চায় অনির্বাণ দেবনাথ? এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছে ইঞ্জিনিয়ার। ছোট থেকে সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। অনির্বাণের এই সাফল্যের জন্য গর্বিত তার বাবা-মা। তাই বাড়িতেও খুশির আমেজ রয়েছে। এই কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানাতে এদিন অনির্বাণের বাড়িতে পৌঁছান এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশর। তাঁরা অনির্বাণকে মিষ্টিমুখ করিয়ে দেন। এবং ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা দেন।

সবার থেকে এত ভাল বাসা পেয়ে অনির্বাণ জানায়, বেশ ভাল লাগছে এই সাফল্য অর্জন করে। তার স্কুলে পড়ার পাশাপাশি ছিল ৬ জন শিক্ষক। যারা তাকে নিয়েমিত পড়া করাতেন। তার সাফল্যে তাঁদের সাহায্য পেয়েছে সে। অনির্বাণ চায় আগামী দিনে একজন বড় ইঞ্জিনিয়ার হতে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত