মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলারের খোঁজে গিয়ে ডুবল আরেক ট্রলার, ফের নিখোঁজ ১৮ মৎস্যজীবী

ডুবে যাওয়া এফবি সত্য নারায়ণ ট্রলারের খোঁজে গিয়ে এফবি শঙ্খধ্বনি নামে আরও একটি ট্রলার ডুবে গেল। সেই ট্রলারেও ১৮ জন মৎস্যজীবী ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার ডুবে গিয়ে ১৮ জন মৎস্যজীবী নিখোঁজ হন। ইতিমধ্যে তাঁদের খোঁজে সন্ধান চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার তার মাঝে আরও একটি বড় দুর্ঘটনা। ডুবে যাওয়া এফবি সত্য নারায়ণ ট্রলারের খোঁজে গিয়ে এফবি শঙ্খধ্বনি নামে আরও একটি ট্রলার ডুবে গেল। সেই ট্রলারেও ১৮ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁরাও নিখোঁজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে।

জানা গিয়েছে, এফবি শঙ্খধ্বনি নামে ট্রলারটি ডুবে যাওয়া এফবি সত্যনারায়ণ ট্রলারটির খোঁজে যাচ্ছিল। শুক্রবার কাকদ্বীপ থেকে রওনা দেয় এফবি শঙ্খধ্বনি নামে ট্রলারটি। কিন্তু সমুদ্রে প্রবল ঝড়ের মধ্যে পড়ে শঙ্খধ্বনি উপকূলে ফিরে আসার চেষ্টা করে। সমুদ্রের প্রবল ঢেউ এবং উন্মত্ত হাওয়ার জেরে ভারসাম্য হারিয়ে সমুদ্রে শঙ্খধ্বনি ট্রলারটি ডুবে যায়। ঘটনার কথা জানার পর, উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে সন্ধান শুরু করেছে। কিন্তু উদ্ধার কাজের সময় সমুদ্র উত্তাল হয়ে ওঠায় উদ্ধারের কাজ ব্যাহত হয়। জানা গিয়েছে, ডুবে যাওয়া শঙ্খধ্বনি ট্রলারটির মালিকের নাম রণজিত হালদার। তিনি কাকদ্বীপের বাসিন্দা।

প্রসঙ্গত গত বুধবার এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায়। সমুদ্রে মাছ ধরে ফিরে আসার সময় সেটি প্রবল ঢেউ এবং ঝড়ের মুখে পড়ে উল্টে যায়। ওই ট্রলারে ১৮ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলার ডুবে যাওয়ার পর থেকে মৎস্যজীবীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনী তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিন্তু আবওয়া খারাপ থাকায় সেই তল্লাশি কাজ বাধাপ্রাপ্ত হয়। তার মাঝে শঙ্খধ্বনি ট্রলার ডুবে আরও ১৮ জন মৎস্যজীবী নিখোঁজ হলেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের