‘সেটিংবাজ-অকালকুষ্মান্ড’, অনুপম হাজরাকে বিঁধে পোস্টার শান্তিনিকেতনে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তেজনা ছড়িয়েছে গোটা বীরভূম জুরে। যার জেরে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় দেখা গেল স্লোগান তুলে বিজেপি নেতা অনুপম হাজরা বিরোধী পোস্টার। এমনকি ওইসব পোস্টারে দলের কেন্দ্রীয় সম্পাদককে ‘সেটিংবাজ, অকালকুষ্মান্ড’ বলে কটাক্ষ করা হয়েছে। এছাড়াও পোস্টারে রয়েছে ২০১৯ সালের লোকসভা ভোটের দিন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপমের ছবি। ‘আদি বিজেপি কর্মীবৃন্দ’-র তরফে পোস্টারগুলি দেওয়া হয়েছে বলে সেখানে উল্লেখ রয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা সেই পোস্টার তুলে ধরে দাবি করেছেন যে, ‘আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটিং-বাজ দের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে !!! তাই আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি !!! আর সেটা শুনে যে চোরের সবথেকে বেশি রাগ হয়েছে, যার জেলা কমিটির মিটিং’এ ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার মারা করিয়েছে।’

পাশাপাশি দলের মধ্যে তাঁকে কোণঠাসা করে রাখারও অভিযোগ করেছেন অনুপম। তিনি বলেন, ‘রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না।’ বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তবে এই পোস্টার বিতর্কে বিজেপি-র তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ কোনও মন্তব্য করেননি।

আর এই সব ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দেখা গেল অনুপম বিরোধী পোস্টার, যেখানে বিজেপির কেন্দ্রীয় সম্পাদককে ‘সেটিংবাজ-অকালকুষ্মান্ড’ বলে দাবি করে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে।

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান