‘ব্যালেন্স পাচ্ছি না’, মাথা-হাত-পায়ে যন্ত্রণা জানিয়ে জামিন চাইছেন কেষ্ট

কেষ্টর আইনজীবী জামিনের আবেদন জানাননি এদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। তিহাড় সংশোধনাগার থেকে বুধবার ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। তিনি জামিনের আবেদন জানালেও তাঁর আইনজীবী সেই আবেদন জানাননি এদিন।

কেষ্ট এদিন বিচারক রাজেশ চক্রবর্তী’র উদ্দেশে বলেন, শরীর ভালো নেই। তাঁর আবেদন, ‘জামিনটা দিয়ে দিন স্যার’। কারণ হিসেবে বলেন, সুগার ২৫০। মাথায় ব্যথা। হাতে-পায়ে যন্ত্রণা। বলেন, ‘ব্যালেন্স পাচ্ছি না’। এদিন তিহাড় সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানি হয় সায়গল হোসেনেরও। কেষ্ট’র একসময়ের দেহরক্ষীর আইনজীবীও আজ তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন জানাননি।

বিচারক এদিন অনুব্রতকে জিজ্ঞাসা করেছিলেন শারীরিক অবস্থা নিয়ে। প্রশ্ন করেছিলেন, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি না তা নিয়ে। তখনই বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলেন কেষ্ট। বিচারক অর্ডারে লেখেন, ভালো চিকিৎসা যেন হয়।

অন্যদিকে, এদিন বাজেয়াপ্ত হওয়া সায়গলের সোনার গায়নার তালিকা আদালতে পেশ করে সিবিআই। তিনটি গয়না ফেরৎ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে আছে প্রায় ৭০ হাজার টাকার সোনা এবং প্রায় ১৭ হাজার টাকার রূপো। সিবিআই জানিয়েছে, অনুব্রত এবং সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য আদালতে আবেদন করা হবে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা