স্কটিশচার্চের পথে হেঁটেই ছাত্রীদের জন্য দরজা খুলে দিচ্ছে আরামবাগ হাইস্কুল

কোনও এক অজ্ঞাত কারণে ১৬২ বছর ধরে এই স্কুলে মেয়েদের প্রবেশাধিকার ছিল না। অবশেষে সেই নিয়ম উঠে যাচ্ছে। চালু হচ্ছে ইং রেজি মাধ্যম কো এড স্কুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দেখাল কলকাতার স্কটিশচার্চ কলেজিয়াট স্কুল। সেই পথেই এবার হাঁটা দিচ্ছে হুগলি জেলার(Hooghly District) আরামবাগ হাইস্কুল(Aarambag High School)। স্কুল প্রতিষ্ঠার ১৬২ বছর পর তাঁরা ছাত্রীদের জন্য দরজা খুলে দিচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই স্কুলে ইংরেজি মাধ্যমে(English Medium) পঠনপাঠন শুরু হচ্ছে। তাতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও(Girls) ভর্তি হতে পারবে। কো-এড(Co ED Section) এই বিভাগ চালু হওয়াকে অনেকেই ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছে। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত এই স্কুল, চালুর সময়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রয়োজন হলে এই স্কুলে মেয়েরাও ভর্তি হতে পারবে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ১৬২ বছর ধরে এই স্কুলে মেয়েদের প্রবেশাধিকার ছিল না। অবশেষে সেই নিয়ম উঠে যাচ্ছে। আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় জানিয়েন, আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যমে এখানে পঠনপাঠন হবে। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে। সেই ক্লাসে মেয়েরাও ভর্তি হতে পারবে।

জানা গিয়েছে, আরামবাগ হাইস্কুল হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর স্কুলের পড়ুয়ারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নেয়। স্কুলের প্রাক্তন পড়ুয়ারা পরবর্তী জীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কিন্তু অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল, এই স্কুলে মেয়েদেরও পঠনপাঠনের ব্যবস্থা করা হোক। সেই দাবি মেনে নেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর অর্থাৎ গত মঙ্গলবার এই স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক হয়। সেখানেই এই স্কুলের দরজা মেয়েদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পঠনপাঠনে উৎসাহ দিতে স্কুল ভবনকে নতুন করে সাজিয়েও তোলা হচ্ছে। স্কুলের মধ্যে বাগান ও পাখিরালয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রশাসনিকভাবেও এই স্কুলে ইংরেজি মাধ্যমে কো-এড পড়াশোনার অনুমোদন মিলেছে। পরিচালন কমিটির তরফে ছাত্রছাত্রীদের পঠনপাঠন বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অভিভাবকরা তাঁদের মেয়েদের ইংরেজি মাধ্যমে এই স্কুলে ভর্তি করতে পারবেন। উচ্চমানের পঠনপাঠন থেকে এখানকার মেয়েরা বঞ্চিত হবে না।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের