বাঘ বাঁচাতে বাড়ানো হচ্ছে সুন্দরবনের পরিধি

বাঘ বাড়ছে সুন্দরনে। ১০০ ছাড়িয়ে গিয়েছে সেই সংখ্যা। তাই বাঘের বিচরণভূমি বাড়াতে আরও ৩টি রেঞ্জকে সংরক্ষিত এলাকায় ঢুকিয়ে নেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের(Sundarban) অন্যতম আকর্ষণ Royal Bengal Tiger। তাঁদের সংখ্যা যে ১২০ ছাড়িয়েছে সেটা জানিয়েছে রাজ্য বনদফতরও। সব চেয়ে বড় কথা এখন সুন্দরবনের বুকে শুধু যে Sundarban Tiger Reserve বা STR এলাকাতেই বাঘ দেখা যাচ্ছে তা কিন্তু নয়। বাঘের দেখা মিলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা বন দফতরের আওতাধীন থাকা আরও ৩টি রেঞ্জ এলাকায়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ৩টি রেঞ্জ এলাকাকেও STR এলাকার অধীনেই নিয়ে আসা হবে। তাতে STR এলাকা যেমন বৃধি পাবে তেমনি বাঘের বিচরণভূমিও বাড়বে। যদিও মূল উদ্দেশ্য হল, সুন্দরবনের বাঘের সংক্ষরণ এবং পুরো এলাকাটিকে এক ছাতার তলায় নিয়ে আসা। রাজ্য বন দফতর(State Forest Department) সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন ওষুধের দাম Patent Right তুলে নিচ্ছে মোদি সরকার

রাজ্য বন দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১৯৭৩ সাল থেকে সুন্দরবেনের বুকে শুরু হয় বাঘ সংরক্ষণ। সুন্দরবনে প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এর মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার এবং ভারতের অংশে তথা পশ্চিমবঙ্গে রয়েছে ৪ হাজার বর্গ কিলোমিটার। ভারতের অংশে প্রায় ২৫০০ বর্গ কিলোমিটার অঞ্চল রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে। শেষ সুমারি অনুযায়ী কেন্দ্রীয় সরকার সুন্দরবনে ১০০টি বাঘের সংখ্যা প্রকাশ করেছে। যদিও রাজ্য বন দফতরের দাবি, ১২০টির বেশি বাঘ রয়েছে ওই এলাকায়। পর্যালোচনা করে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে তা পরিষ্কার হবে।  

আরও পড়ুন চিংড়িঘাটা মোড়ে মেট্রোর পিলার নির্মাণের প্রস্তুতি, পরীক্ষা পুলিশের

বন দফতরের সূত্রে জানা গিয়েছে, বর্তমান STR এলাকার বাইরে দক্ষিণ ২৪ পরগনা জেলা বন দফতরের হাতে থাকা মাতলা, রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জেও মাঝেমধ্যেই বাঘের দেখা মিলেছে। তাই ওই তিনটি রেঞ্জকে STR এলাকার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।  ওই তিনটি রেঞ্জে যেহেতু বাঘ রয়েছে, তা‌ই সেখানেও সংরক্ষণ প্রয়োজন। STR’র আওতায় এলে সেই কাজ সহজ হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে করা যাবে সংরক্ষণ। তাছাড়া, STR এবং জেলা বন দফতর—এরকম দু’টি এলাকা না থেকে সবটা চলে আসবে এক ছাতার তলায়। তাই প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলেই যাবতীয় উদ্যোগ নেওয়া হবে।

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও